চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচ নিয়ে ‘ভাবছে’ না অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার মাঠে বলের জন্য প্রস্তুত, অস্ট্রেলিয়া পিচ নিয়ে ভাবছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচটি অব্যবহৃত উইকেটে খেলার কথা থাকলেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি হয়েছিল ব্যবহৃত পিচে। এ নিয়ে আলোচনাও কম হয়নি। তবে ফাইনাল ম্যাচটি ব্যবহৃত পিচেই হতে চলেছে। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে কামিন্স বাহিনী। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচটিও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল। এবার সেই ম্যাচের পিচেই হতে চলেছে শিরোপা নির্ধারণী ম্যাচ। এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এটা স্পষ্ট যে দুই দলই একই পিচে খেলবে। তবে ভারতের নিজ দেশের উইকেট সম্পর্কে ভালো ধারণার থাকার কথা, যেখানে তারা সবসময় খেলে। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই পিচ নিয়ে খুব বেশি ভাবছি না।’

‘এইমাত্র পিচটা দেখলাম। আমি খুব ভালো পিচ পড়তে পারি না। তবে দেখে বেশ শক্ত মনে হচ্ছে। মাঠকর্মীরা পিচে পানি দিয়েছেন। হাতে আরও ২৪ ঘণ্টা আছে। তারপর দেখা যাক কী হয়। দেখে বেশ ভালো পিচ মনে হচ্ছে। তবে হ্যাঁ, এই পিচটা আগে ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান একটা ম্যাচ এই পিচে খেলেছিল।’

লিগপর্বের ম্যাচটিতে পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করেছিল ভারত। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেটে জয় তুলেছিল টিম ইন্ডিয়া। উইকেটে কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে স্পিনাররা। তবে ভারত-পাকিস্তান ম্যাচে পিচে একেবারেই টার্ন ছিল না।

Tags: অস্ট্রেলিয়াআহমেদাবাদউইকেটওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সনরেন্দ্র মোদী স্টেডিয়ামেভারতলিড স্পোর্টস
Previous Post

নির্বাচন তফসিল: অভিনন্দন, প্রত্যাখ্যান, বাস্তবায়ন এবং অতঃপর

Next Post

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

Next Post
শিল্পী সমাজের মানববন্ধন, হরতাল-অবরোধের প্রতিবাদে ঢাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, সবুজ ও লাল রঙে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনে জিএম কাদের-রওশন এরশাদের পাল্টাপাল্টি চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT