চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশনে জিএম কাদের-রওশন এরশাদের পাল্টাপাল্টি চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো, সবুজ ও লাল রঙে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কে হবেন, তা নিয়ে ইসি’তে পাল্টাপাল্টি চিঠি পাঠিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ শনিবার (১৮ নভেম্বর) মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর জমা দেন জাপার মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু। চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন করবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

এরপরই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পক্ষ থেকে আরেকটি চিঠি পাঠানো হয় ইসিতে। সেখানে বলা হয়, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রওশন এরশাদের স্বাক্ষরই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাছাড়া আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করার কথাও বলা হয় চিঠিতে।

এই বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, জাতীয় পার্টির পাল্টাপাল্টি চিঠি নিয়ে নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে প্রার্থী ও প্রতীক চূড়ান্ত করার ক্ষেত্রে দলের চেয়ারম্যান, মহাসচিব এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি বিবেচিত হবে।

Tags: জাতীয় পার্টিজিএম কাদেরসংসদ নির্বাচন
Previous Post

হরতাল-অবরোধের বিরুদ্ধে শিল্পী সমাজের মানববন্ধন

Next Post

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম প্রায় আড়াই লাখ

Next Post
বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের উল্লাস, জাতীয় পতাকা নিয়ে উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম প্রায় আড়াই লাখ

এ আর রহমানের বিরুদ্ধে ধিক্কারপত্রের ছবি, বাংলাদেশের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এ আর রহমানকে ৫ শতাধিক বাঙালির ধিক্কারপত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT