চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমেদাবাদের লাখো সমর্থককে ‘স্তব্ধ’ রাখতে চান কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আসরে অপরাজিত টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী অজি অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা তার দলের আছে।

‘ভারতীয় সমর্থকদের সামনে এর আগেও আমরা খেলেছি, এখানকার সমর্থকদের গর্জে উঠা নতুন কিছু নয়। তবে নিজেদের সেরা ছন্দে থাকতে পারলে ডেভিড ওয়ার্নারের মতো কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ২০১৫ সালের বিশ্বকাপজয়ী ৬-৭ জন খেলোয়াড় আছে এই দলে। তারা জানে কীভাবে বিশ্বকাপের মতো বড় মঞ্চের চাপ সামাল দিতে হয় এবং সাহসী খেলাটা খেলতে হয়।’

আহমেদাবাদে এক লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামবে প্যাট কামিন্সের দল। লাখো দর্শকদের বেশিরভাগই হবে ভারতের। বড় ম্যাচের সঙ্গে দর্শকদের চাপও সামাল দিতে হবে অজিদের।

৩০ বর্ষী কামিন্স বলেছেন, ‘ভারতের বিপক্ষে এটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। টুর্নামেন্টেও ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। সমর্থকরা তাদের পাশেই থাকবে এবং একতরফা সমর্থন পাবে। তবে তাদের স্তব্ধ রাখাটাই হবে আমাদের জন্য সন্তোষজনক।’

ভারতের ১০ ভেন্যু মিলিয়ে পুরো টুর্নামেন্টের ৪৮ ম্যাচের মধ্যে গুজরাটের আহমেদাবাদে গড়াচ্ছে শেষ খেলাটি। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সবমিলিয়ে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হতে চলেছে এই ভেন্যুতে।

Tags: অস্ট্রেলিয়াআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সনরেন্দ্র মোদী স্টেডিয়ামেভারতলিড স্পোর্টস
Previous Post

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশসহ ৫ দেশ

Next Post

‘অ্যানিমেল’র গর্জনে কাঁপলো বুর্জ খলিফা!

Next Post
দর্শকরা বুর্জ খলিফার সামনে আকাশের আলো দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যানিমেল'র গর্জনে কাঁপলো বুর্জ খলিফা!

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের ছুটিতে লিটন, টেস্টে অধিনায়ক শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT