চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’র গর্জনে কাঁপলো বুর্জ খলিফা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in বিনোদন
A A
দর্শকরা বুর্জ খলিফার সামনে আকাশের আলো দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বিগ বাজেটের ছবির প্রচারের অংশ হিসেবে দুবাইয়ের বুর্জ খলিফায় গিয়ে প্রচারণা করা যেন এক ধরনের প্রথা হয়ে দাঁড়িয়েছে। ইতোপূর্বেই শাহরুখ সহ আরও বেশ কিছু বলিউড তারকার সিনেমার প্রচার চালানো হয়েছে এই বুর্জ খলিফায়। এবার রণবীর কাপুর অভিনীত আসন্ন আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’র প্রচার চালানো হলো বুর্জ খলিফায়।

মুক্তির আর খুব বেশি সময় বাকি নেই ‘অ্যানিমেল’এর। তার আগেই শুক্রবার (১৭ নভেম্বর) রাতে ‘অ্যানিমেল’র প্রচারণা চালানো হয় বুর্জ খলিফায়। এদিন রণবীর তার সহ-অভিনেতা ববি দেওল এবং প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ছবির বিশেষ কাট ট্রেলার প্রদর্শন করতে দুবাইয়ের বুর্জ খলিফায় পৌঁছেছিলেন।

জমকালো স্টাইলে অনুষ্ঠান স্থলে পৌছায় টিম ‘অ্যানিমেল’। ছবির ৬০ সেকেন্ডের একটি ক্লিপ বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ির দেওয়ালে দেখানো হলে ভক্তরা অবাক হয়ে যান। ছবিটির ক্লিপ বুর্জ খলিফার দেওয়ালে দেখানোর সঙ্গে সঙ্গে অভিনেতার ভক্তদের একটি বিশাল ভিড় উল্লাস করতে জড়ো হয়। ভক্তদের প্রতিক্রিয়ায় রণবীরকেও বেশ খুশি দেখায়।

ইতোমধ্যেই এই অনুষ্ঠান সম্পর্কিত অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে রণবীরকে কালো সোয়েটার ও ফরমাল ট্রাউজারে দেখা যায়। অন্যদিকে ধূসর প্যান্টের সঙ্গে সাদা টি-শার্ট পরেছিলেন ববি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এবং পর্দায় তাদের মধ্যকার  জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যানিমেল’।

সূত্র: পিঙ্কভিলা

Tags: অনিল কাপুরঅ্যানিমেলববি দেওলবুর্জ খলিফারণবীর কাপুররাশমিকা মান্দানাসন্দীপ রেড্ডি ভাঙ্গা
Previous Post

আহমেদাবাদের লাখো সমর্থককে ‘স্তব্ধ’ রাখতে চান কামিন্স

Next Post

এক মাসের ছুটিতে লিটন, টেস্টে অধিনায়ক শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের ছুটিতে লিটন, টেস্টে অধিনায়ক শান্ত

জাতীয় পার্টির নেতা নির্বাচনী সংলাপে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জাতীয় পার্টি এখনও সংলাপ চায়: মুজিবুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT