চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারতের উইকেটই ফেলা যাচ্ছে না, চাপ বাড়ছে অজিদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও ফিল্ডার মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়াকে অল্পরানে আটকে দেয়ার পর দুর্দান্ত ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ভারতের দুই ওপেনার অবিচ্ছিন্ন জুটিতে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। ২০ বছর পর অজিদের মাঠে ওপেনিংয়ে শতরান পেরনো জুটি পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে সফরকারী দল। চালকের আসনে থাকা ভারতের লিড হযে গেছে ২১৮ রান।

পার্থে শুক্রবার টসে জিতে আগে ব্যাটে নেমে শুরুতে খেই হারায় ভারত। ১৪ রানে ২ উইকেট হারানোর পর মাঝে কিছুটা লড়াই করেন লোকেশ রাহুল-রিশভ পান্ট। শেষপর্যন্ত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ১৫০ রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫১.২ ওভারে সব উইকেট হারিয়ে ১০৪ রানে থামে প্যাট কামিন্সের দল।

২০০৪ সালে সিডনি টেস্টে সবশেষ ১২৩ রানের ওপেনিং জুটি গড়েছিলেন সাবেক দুই ওপেনার বীরেন্দ্র সেবাগ ও আকাশ চোপড়া। ২০ বছর পর পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে তার চেয়ে বেশি রানের জুটি গড়লেন লোকেশ-জয়সওয়াল।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জয়সওয়ালের ব্যাটে এসেছে ১৯৩ বলে ৯০ রান। ৭ চার ও ২ ছক্কার মারে সাজানো ইনিংস। ১৫৩ বলে ৬২ রান এসেছে লোকেশের ব্যাটে। দুজনেই অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন।

এর আগে প্রথমদিনের ৬৭ রানে ৭ উইকেট নিয়ে শনিবার দ্বিতীয় দিনে ব্যাটে নেমে সকালেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। বুমরাহর বলে রিশভ পান্টের হাতে ধরা পড়েন ক্যারি। নিজের প্রথম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকে সাজঘরে ফিরিয়ে পার্থে ৫ উইকেট শিকার করেন ভারত অধিনায়ক।

নাথান লায়নকেও ফেরাতে সময় নেননি আরেক পেসার হর্ষিত রানা। ৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়া শঙ্কায় পড়ে শতরানের আগে অলআউট হওয়ার। হ্যাজেলউডকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন স্টার্ক। দুজনে ব্যাট করেন ১৮ ওভার। ১০৪ রানে যায় পুঁজি।

বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেছেন এ পেসার। প্রথমদিনে ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সজয়সোয়ালপার্থ টেস্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টসলোকেশ
Previous Post

প্রথমবার সৌদিতে কনসার্ট করে মুগ্ধ জেমস

Next Post

বিএনপির আমলে সফলভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো গেছে: আমির খসরু

Next Post
আমির খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আমলে সফলভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো গেছে: আমির খসরু

আদানি দুর্নীতির কারণে যুক্তরাষ্ট্রের চাপের মুখে, শেয়ার দর পতনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষের দায়ে ফেঁসে যাচ্ছেন আদানি; ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT