মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি গৌতম আদানি মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন করেছেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও অবকাঠামো খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহের কথাও জানান। শেষমেশ সেই যুক্তরাষ্ট্রেই আদানির দিকে উঠেছে অভিযোগের আঙুল, উঠেছে দুর্নীতির অভিযোগ।








