চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে আবহাওয়া পরিস্থিতি থাকবে কেমন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 19, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টেডিয়ামের ভেতর থেকে ক্রিকেট মাঠ ও দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হওয়া এশিয়া কাপে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। আসরটি শ্রীলঙ্কায় হয়েছে, আর বিশ্বকাপ হচ্ছে পাশের ভারতে। বিশ্বকাপেও আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ে কিনা, তা নিয়ে ছিল দুশ্চিন্তা। দুটির বেশি খেলায় বৃষ্টি সেভাবে চোখ রাঙায়নি। ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামছে প্যাট কামিন্সের দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হয়েছে ভেন্যুটিতে।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হল বৈশ্বিক আসরটি। ভারতের ১০ ভেন্যু মিলিয়ে পুরো টুর্নামেন্টের ৪৮ ম্যাচের মধ্যে গুজরাটের আহমেদাবাদে গড়াচ্ছে শেষ খেলাটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। গ্রুপ পর্যায়ের কিছু ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি।

লিগপর্বে নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচে বৃষ্টির দাপট ছিল বেশি। প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে ধর্মশালায় ডাচ ও প্রোটিয়াদের ম্যাচ কমে হয় ৪৩ ওভার করে। ওই ম্যাচে টেম্বা বাভুমাদের হারিয়ে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস।

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানতাড়ায় নেমে বৃষ্টির বাধায় ডাকওয়ার্থ-লুইস মেথডে জিতে যায় পাকিস্তান, বাঁচিয়ে রাখে সেমিফাইনালের আশা। তবে তারা পারেনি শেষ চারে জায়গা করে নিতে। কলকাতার ইডেন গার্ডেন্সেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ছিল বৃষ্টির আনাগোনা। তবে ম্যাচে কোনো বড় প্রভাব রাখতে পারেনি।

ভারত-অস্ট্রেলিয়া মহারণের আগে আবহাওয়ার পূর্বাভাস বলছে, গুজরাট শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৪৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

যদি ম্যাচ বৃষ্টির কারণে আজ শেষ না হয়, তবে আইসিসি ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে। সেক্ষেত্রে সোমবার, অর্থাৎ ২০ নভেম্বর এই মাঠেই দল দুটি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ম্যাচ শেষ করতে।

Tags: অস্ট্রেলিয়াআবহাওয়াআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনরেন্দ্র মোদী স্টেডিয়ামেবৃষ্টিভারতলিড স্পোর্টস
Previous Post

যমুনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন

Next Post

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০

Next Post
গাজায় ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০

বাসে আগুন লাগার দৃশ্য, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দশ মিনিটের ব্যবধানে ২ বাসে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT