চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে দশ মিনিটের ব্যবধানে ২ বাসে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 পূর্বাহ্ন 19, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাসে আগুন লাগার দৃশ্য, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের মধ্যরাতে দশ মিনিটের ব্যবধানে রাজধানীতে দু’টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ নভেম্বর) রাতে মিরপুরের কালশী ও ধানমণ্ডির সাইন্সল্যাবে বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দু’টি বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান: রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে। শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশী সড়কে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টা ৪৮ মিনিটের দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

এছাড়াও শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কোমল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

Tags: আগুনফায়ার সার্ভিসহরতাল
Previous Post

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০

Next Post

বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র বিতরণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র বিতরণ

চালককে ভেতরে রেখে পিকআপে আগুন, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চালককে ভেতরে রেখে পিকআপে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT