চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্য দেশ হলে তাঁকে হয়তো মাথায় তুলে রাখতো’

কিংবদন্তী লাকী আখান্দকে নিয়ে গীতিকার আসিফ ইকবাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 08, জুন 2026
in বিনোদন
A A
তিনজন ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (৭ জুন) ছিলো বাংলাদেশের অন্যতম সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দের জন্মদিন। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক যে ধরনের গানেই হাত দিয়েছেন সেটাই হয়ে উঠেছে অতুলনীয়।

তার সৃষ্টি মূর্ত হয়ে আছে লাকী আখান্দ (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকোনা (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)-এ। নিজের কণ্ঠে গাওয়ার পাশাপাশি তার সুরে হৃদয় চেরা গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

কিংবদন্তী এই শিল্পীর জন্মদিনে রবিবার একটি দীর্ঘ পোস্ট দিয়ে স্মরণ করেন প্রখ্যাত গীতিকার আসিফ ইকবাল। লাকী আখান্দকে নিয়ে শুরুতেই তিনি বলেন,“আগাগোড়া নিখাঁদ শিল্পী। কালজয়ী। কথা বলতেন খুব কম। তাঁর সবকিছুর মধ্যেই ছিলো দারুণ স্মার্টনেস। অকুতোভয় এ মুক্তিযোদ্ধা দেশকে ভীষণ ভালোবাসতেন।”

বহু জনপ্রিয় গানের এই গীতিকার আরো বলেন,“অসাধারণ সৃষ্টিশীল ছিলো তাঁর গানের সুর। গলাটা ছিলো অন্যরকম ভরাট। খেয়ালী তো ছিলেনই। বিত্ত তাঁকে কখনো টেনেছে বলে মনে হয়নি। গানই করেছেন পুরো জীবনে- আর কিছু নয়। এমন মেধা, এমন প্রতিভা বিরল। অন্য দেশ হলে তাঁকে হয়তো মাথায় তুলে রাখতো। হয়ে যেতো তাঁর জীবন আর কাজ নিয়ে বড় বড় গবেষণা। হয়তো একদিন আমাদের দেশেও হবে এমন।”

এস এম হেদায়েতের লেখা ‘এই নীল মণিহার’, কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘আমায় ডেকো না’, নুরুল হুদার লেখা ‘আগে যদি জানতাম’ এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী লাকী আখান্দ- বলেও জানান আসিফ ইকবাল।

লাকী আখান্দের ক্যারিয়ার নিয়ে এই গীতিকার বলেন,“আশির দশকের তুমুল জনপ্রিয় লাকী ভাই ছিলেন একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন তিনি। ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মা মনিয়া (গীতিকবি নুরুল হুদা)’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাঁর সুর করা কাওসার আহমেদ চৌধুরীর লেখা কুমার বিশ্বজিতের যেখানে সীমান্ত তোমার, ও সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, গোলাম মুর্শেদের লেখা জেমসের কণ্ঠে ‘লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া’, আইয়ুব বাচ্চুর ‘কী করে বললে তুমি’, এস এম হেদায়েতের লেখা ছোটভাই হ্যাপীর কণ্ঠি ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘তুমি কি দেখেছ পাহাড়ি ঝর্ণা’,‘ ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে ‘মা মনিয়া’, ‘ও বিড়ালের ছানা’ গানগুলো তিনি বেঁচে থাকতেই কালোত্তীর্ণ গানের মর্যাদা পেয়েছে।”

১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখান্দের মৃত্যুর পর সংগীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন গুণী লাকী আখান্দ- এমনটা জানিয়ে আসিফ ইকবাল বলেন,“মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখান্দ।”

লাকী আখান্দের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে এসময় আসিফ ইকবাল বলেন,“এরপর আবার স্বেচ্ছা নির্বাসন। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তো ছিলোই। ছিলো তুমুল অভিমান। তবু সব ছাপিয়ে তাঁর গানে রেখে গেছেন অবাক করা আভিজাত্য।”

কিংবদন্তী এই শিল্পীর সাথে নিজের ঘনিষ্ঠতা নিয়ে আসিফ ইকবাল বলেন,“আমার পরম সৌভাগ্য আমি ছিলাম তাঁর অতি স্নেহধন্য। তাঁর সাথে আমার মাত্র দু’টো গান – কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তারা ভরা রাত’ আর ‘বলনা তুমি ছাড়া কে আছে আমার’ কিন্তু কেন জানি আমার, আমার স্ত্রী ও বাচ্চাদের তিনি অনেক অনেক পছন্দ করতেন। তাঁর এ ভালোবাসা বুকে ধরেই কেটে যাবে বাকী জীবন আমাদের।”

Tags: আসিফ ইকবালগানগীতিকারলাকী আখান্দলিড বিনোদনসংগীত
Previous Post

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

Next Post

আগে কী সুন্দর দিন কাটাইতাম

Next Post
বাংলাদেশের গ্রামীণ জীবন, পরিবার ও সামাজিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে কী সুন্দর দিন কাটাইতাম

ড. মো. তৌহিদুল আলম খানের ছবি, ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধার বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT