চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদত না থাকায় কোচ-অধিনায়কের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 26, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মাঠে পড়ে থাকা একজন ক্রিকেটার আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট বোলারের তকমা সরিয়ে সাদা বলেও কার্যকরী হয়ে ওঠা ইবাদত হোসেন চোট থেকে সেরে উঠতে পারেননি। সিলেট এক্সপ্রেসের ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। কিন্তু সেরে না ওঠায় তাকে এশিয়া কাপে পাচ্ছে না টাইগার বাহিনী। ছিটকে গেছেন স্কোয়াড থেকে।

ইবাদতকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা। এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সস্মেলনে আক্ষেপ ঝরল কোচ ও অধিনায়কের কণ্ঠে। তবে প্রস্তুতি ভালো হওয়ায় সন্তুষ্টিও আছে।

চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ইবাদতের না থাকা দলের জন্য বড় ক্ষতি। পরে সাকিব যোগ করেন, ‘দেখুন, কোচ যেটি বললেন খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতটুকু কথা বলেছি বা জেনেছি যে সবাই ভালোভাবেই প্রস্তুত। দুর্ভাগ্য যে ইবাদত দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সে জায়গা থেকে এটা একটু বিপত্তি।’

ইবাদতের জায়গায় ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের এশিয়া কাপ দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য আরও একজন বাড়ল।

Tags: ইবাদতএশিয়া কাপ-২০২৩বিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

লালমনিরহাটে আশা দেখাচ্ছে ‘আলোরূপা’ সিনেমা হল

Next Post

নজরুল স্মরণে চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

Next Post
নজরুলের কবিতা ও গানের সাথে আবেগপ্রবণ পরিবেশে দুই শিল্পীর পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল স্মরণে চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

বৃদ্ধ গীতিকার দেব কোহলি সুরেলা সফর শেষ করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

থেমে গেল কিংবদন্তী গীতিকার দেব কোহলির সুরেলা সফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT