চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থেমে গেল কিংবদন্তী গীতিকার দেব কোহলির সুরেলা সফর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 26, আগস্ট 2023
in বিনোদন
A A
বৃদ্ধ গীতিকার দেব কোহলি সুরেলা সফর শেষ করে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন বলিউডের প্রবীণ গীতিকার দেব কোহলি। ৮২ বছর বয়সে থেমে গেল তার সুরেলা সফর। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার (২৬ আগস্ট) সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এদিন দুপুর ২টার পর মুম্বাইয়ে লোখান্ডওয়ালায় দেবের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হবে তার মরদেহ। তাকে সেখানেই শায়িত রাখা হবে, যেন তার অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারেন। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১০০টিরও বেশি হিট সিনেমার জন্য গান লিখেছেন দেব কোহলি। যার ভেতর উল্লেখযোগ্য হলো ম্যায়নে প্যায়ার কিয়া, বাজিগর, জুড়ুয়া ২, মুসাফির, শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা, ট্যাক্সি নম্বর ৯১১। তিনি অনু মালিক, রাম লক্ষণ, আনন্দ রাজ আনন্দের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে একাধিক হিট গান উপহার দিয়েছেন।

১৯৬৯ সালে প্রথম গান লেখার সুযোগ মিলেছিল দেব কোহলির। ছবির নাম ছিল ‘গুণ্ডা’। এরপর একের পর এক কাজ সফলভাবে করে গিয়েছেন। শেষমেশ সেই সুরেলা সফর শেষ হয়ে গেল। তার মৃত্যুতে শোকের ছায়া বয়ে এসেছে বিনোদন অঙ্গনে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: মারা গেছেন
Previous Post

নজরুল স্মরণে চ্যানেল আইয়ে ‘প্রিয়া তুমি সুখী হও’

Next Post

রিজার্ভ হ্যাকিংয়ের অর্থ ফেরত আনাটাই এখন মূল এজেন্ডা হওয়া উচিৎ

Next Post
সাইবার অপরাধের গল্প, কোটি ডলারের হ্যাকিং ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ হ্যাকিংয়ের অর্থ ফেরত আনাটাই এখন মূল এজেন্ডা হওয়া উচিৎ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন ট্রফি নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন তরুণদের ঘিরে সাকিবের বড় আশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT