চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচে আফগানদের লক্ষ্য ২৯২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচা-মরার লড়াই আফগানিস্তানের। বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় তারা। শ্রীলঙ্কা তাদের লক্ষ্য দিয়েছে ২৯২ রানের। জিতলেও সামনে রয়েছে সমীকরণ। জিততে হবে ৩৭.১ ওভারে, তবেই আফগানদের মিলবে সুপার ফোরের টিকিট।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ওপেনারদের ভালো শুরুর পর কুশল মেন্ডিসের ৯২ রানে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করেছে লঙ্কানবাহিনী।

আফগানদের বিপক্ষে শুরুটা ভালোই হয়েছিল শ্রীলঙ্কার। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও পাথুম নিশাঙ্কা প্রথম উইকেট জুটিতে তোলেন ৬৩ রান। ১০.২ ওভারে গুলবাদিন নাইবের বলে মোহাম্মদ নবীর ক্যাচ হয়ে ফেরেন করুণারত্নে। ৩৫ বলে ৩২ রান করে যান এ ওপেনার।

তিনে ব্যাটে নামেন কুশল মেন্ডিস। জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার নিশাঙ্কার সঙ্গে। ১৪.৪ ওভারে নাইবের দ্বিতীয় শিকার হন নিশাঙ্কা। নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪০ বলে ৪১ রান করে।

এক ওভার পর দলীয় ৮৬ রানে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। নাইবের তৃতীয় শিকার হন গুরবাজের হাতে ধরা দিয়ে। ৮ বলে ৩ রান করেন।

চারিথ আশালাঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১০২ রান তোলেন মেন্ডিস। ৩৩.২ ওভারে দলীয় ১৮৮ রানে রশিদ খানের শিকার হন আশালাঙ্কা। ৪৩ বলে ৩৬ রান করে ফেরেন তিনি। ৩৮.১ ওভারে লঙ্কানরা পঞ্চম উইকেট হারায়। দলীয় ২২১ রানে ফেরেন ধনঞ্জয়া ডে সিলভা। ১৯ বলে ১৪ রান করেন সিলভা।

এক ওভার পর রানআউট হন কুশল মেন্ডিস। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফেরেন হতাশ হয়ে। ৮৪ বলে ৯২ করেন লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার। দুই বল পর রশিদের দ্বিতীয় শিকার হন দাসুন শানাকা। ফেরেন ৮ বলে ৫ রান করে।

এরপর দুনিথ ওয়াল্লাগে ও মাহেশ থিকসানা ইনিংস শেষ করেন। যদিও ইনিংসের শেষ বলে বোল্ড হন থিকসানা। ২৪ বলে ২৮ রান করে ফেরেন গুলবাদিনের চতুর্থ শিকার হয়ে। ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন দুনিথ ওয়াল্লাগে।

আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব। রশিদ খান নিয়েছেন দুটি। এছাড়া মুজিব উর রহমান নেন একটি।

Tags: আফগানিস্তানআশালঙ্কাএশিয়া কাপ-২০২৩গুলবাদিননবীবাংলাদেশমেন্ডিসরশিদলাহোরলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

Next Post

১০০ মিটারে ইমরানুরের জাতীয় রেকর্ড

Next Post
ইমরানুর ১০০ মিটারে জাতীয় রেকর্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ মিটারে ইমরানুরের জাতীয় রেকর্ড

দুজন তরুণ তরুণী হাসিমুখে হাঁটছেন, একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'খুশি'র সাফল্যে ১০০ জন অনুরাগীকে বিজয় দিচ্ছেন ১ কোটি টাকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT