চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এএসআইয়ের মৃত্যু

ফারুক হোসেন by ফারুক হোসেন
11:34 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
ছবি: পুলিশের এএসআই মাসুদুজ্জামান টিটন।

ছবি: পুলিশের এএসআই মাসুদুজ্জামান টিটন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএসের লাইনের সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এএসআই মাসুদুজ্জামান টিটন (৩৭) মারা গেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মৃত সাইদুজ্জামান সাইদুরের বড় ছেলে।

জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তা মাসুদুজ্জামান টিটন স্ত্রী ও সন্তানদের নিয়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (হিরকপাড়া) এলাকায় নিজ বাসায় থাকতেন।

শনিবার পরিবারের সদস্যদের নিয়ে তিনি গ্রামে পৈতৃক বাড়িতে বেড়াতে যান। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়িতে থাকা আইপিএসের লাইনের সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির একটি রুমে তিনি নিজেই ওই সংযোগ ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত: হঠাৎ করে বিদ্যুৎ স্পর্শ করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন। এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন ওই রুমে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিএনজিযোগে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত টিটনের মামা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, টিটনের মৃত্যুতে তার পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: গাইবান্ধাবিদ্যুৎস্পৃষ্ট
Previous Post

অপ্রতিম হত্যার সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল নেওয়ার অভিযোগ

Next Post

রিয়াদ ও সৌদি জ্বালানি স্থাপনায় হামলার দাবি হুথিদের

Next Post
ছবি: সংগৃহীত

রিয়াদ ও সৌদি জ্বালানি স্থাপনায় হামলার দাবি হুথিদের

ছবি: ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম।

কুমিল্লায় নিজ বাড়ির পাশেই দাফন করা হবে অপ্রতিমকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT