চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাছে থেকে ফিরল ইংল্যান্ড, অ্যাশেজ ধরে রাখল অজিরা

৩-০তে এগিয়ে অস্ট্রেলিয়া, বাকি দুই টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অজিদের ক্রিকেটাররা আনন্দে উল্লাস করছে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

৩-০তে অ্যাশেজ সিরিজ জয় অজিদের

চলতি অ্যাশেজে পাঁচ ম্যাচের টেস্ট মহারণে টানা তিন জয়ে ৩-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। গত ৮ বছর ধরেই ঘরে অ্যাশেজ ধরে রাখছে তারা। তৃতীয় টেস্টের পঞ্চম দিনে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। প্রথম দুই ম্যাচে পাত্তা না পেলেও তৃতীয়টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ইংলিশরা, শেষে মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ডের সামনে সুবিধা করতে পারেনি সফরকারীরা।

প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৭২ রান করে ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স ক্যারি।

অ্যাডিলেডে গত বুধবার তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক কামিন্স। ৮৩ ওভারে ৮ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৬.৩ ওভারে ৩৭১ রানে প্রথম ইনিংসে অলআউট হয় তারা। আলেক্স ক্যারি ১৪৩ বলে সর্বোচ্চ ১০৬ রান করেন। উসমান খাজা ১২৬ বলে ৮৬ রান ও স্টার্ক ৭৫ বলে ৫৪ রান করেন। প্রথম ইনিংসে জফরা আর্চার নেন ৫ উইকেট। ব্রাইডন কার্স ও উইল জ্যাক নেন ২টি করে উইকেট।

ব্যাটিংয়ে নেমে ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২১৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বেন স্টোকসের দল। তৃতীয় দিনে ৮৭.২ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ রান ছিল বেন স্টোকসের, করেন ১৯৮ বলে ৮৫ রান। আর্চার করেন ১০৫ বলে ৫১ রান। প্যাট কামিন্স ও বোল্যান্ড নেন ৩টি করে উইকেট। নাথান লায়ন নেন ২টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা।

চতুর্থ দিনে নেমে ৮৪.৪ ওভারে ৩৪৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করেন ২১৯ বলে ১৭০ রান। ক্যারি ১২৮ বলে ৭২, খাজা ৫১ বল ৪০ রান করেন। জশ হ্যাজেলউড নিয়েছিলেন ৪টি এবং কার্স নেন ৩টি উইকেট।

৪৩৪ রানের লক্ষ্য নেমে ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রানে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা। পঞ্চম দিনে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ উইকেট, ইংল্যান্ডের দরকার ছিল ২২৮ রান। জেমি স্মিথকে নিয়ে উইল জ্যাক শুরু করেন পঞ্চম দিন।

আগেরদিন লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার জ্যাক ক্রলি করেন সর্বোচ্চ ৮৫ রান। বেন ডাকেট ৪, অলি পোপ ১৭, জো রুট ৩৯, হ্যারি ব্রুক ৩০ রান করেন। স্মিথ ও জ্যাক জুটি ৫৭ বলে ১৩ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছিলেন।

চতুর্থ দিন অজিদের হয়ে কামিন্স ও নাথান লায়ন নেন ৩টি করে উইকেট। লায়ন টেস্ট ক্যারিয়ারে ৫৬৫ উইকেটের মালিক হন, যা তাকে অস্ট্রেলিয়ার টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় নেয় দ্বিতীয় স্থানে। ৫৬৩টি উইকেট নেয়া গ্লেন ম্যাকগ্রাকে টপকে যান তিনি, ৭০৮ উইকেট নেয়া কিংবদন্তি শেন ওয়ার্ন আছেন সবার উপরে। ৩১৫ উইকেট নেয়া ক্যামিন্স আছেন অজি তালিকার ষষ্ঠ স্থানে।

ম্যাচের শেষ ও পঞ্চম দিনে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় খেলা। স্মিথ ও জ্যাক জুটি পৌঁছায় ১১৭ বলে ৯১ রানে। স্মিথ ৬০ রান করে এবং জ্যাক ৪৭ করে আউট হন। আর্চার ৩ এবং জশ টাং করেন ১ রান। ব্রাইডন কার্স ৩৯ রানে অপরাজিত থাকেন।

শেষদিনে বোল্যান্ড নেন একটি উইকেট, স্টার্ক নেন ৩টি। স্টার্ক ২০২৫ সালে ১০ টেস্ট খেলে সর্বোচ্চ ৫১ উইকেট শিকার করেছেন। দ্বিতীয় স্থানে আছেন সমান ম্যাচ খেলা মোহাম্মদ সিরাজ, তার উইকেট ৪৩টি। ৬ ম্যাচ খেলে ৩৩ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের তাইজুল ইসলাম।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডঅ্যাশেজআর্চারইংল্যান্ডকামিন্সক্যারিতৃতীয় টেস্টলিড স্পোর্টসস্টার্কস্টোকস
Previous Post

ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁর সঙ্গে আলোচনায় রাজি পুতিন

Next Post

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির

Next Post
বাংলাদেশের মুসল্লিরা একত্রে প্রার্থনা করছেন, ধর্মীয় আচার পালন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির

নিহতদের লাশের পাশে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT