চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিহতদের লাশের পাশে পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা। ছবি: সংগৃহীত

সাউথ আফ্রিকার জোহানেসবার্গের বাইরে একটি টাউনশিপে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি মাসে এটি দেশটিতে দ্বিতীয় গণহত্যার ঘটনা।

রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। দরিদ্র এই এলাকাটি দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রধান সোনার খনির কাছাকাছি অবস্থিত। একটি ট্যাভার্ন বা অনানুষ্ঠানিক বারের সামনে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপিকে বলেন, কিছু ভুক্তভোগীকে রাস্তায় এলোমেলোভাবে গুলি করা হয়েছে। নিহত ১০ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছর বয়সী এক শিশুসহ ১২ জন নিহত হয়। ওই ঘটনাটিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পুলিশ জানিয়েছে, বেকারসডালের গুলির ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে, যেখানে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।

প্রায় ৬ কোটি ৩০ লাখ মানুষের দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। বিশ্বের সর্বোচ্চ হত্যার হার থাকা দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম বলে আন্তর্জাতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

Tags: সাউথ আফ্রিকা
Previous Post

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতে ইসলামীর আমির

Next Post

অপারেশন ডেভিলহান্টে নোয়াখালীতে আটক ১১

Next Post
নোয়াখালীতে অপারেশন ডেভিলহান্টে আটক ১১ ব্যক্তির escort. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিলহান্টে নোয়াখালীতে আটক ১১

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT