চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মামলা বন্ধ হতেই দিয়া মির্জার ‘উচিত কথা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 24, মার্চ 2025
in বিনোদন
A A
একে অপরের সঙ্গে প্রেমে মগ্ন এক যুবক ও যুবতী, অন্যটি এক নারী সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত সিংহ রাজপুতকে নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী! অভিনেতার মৃত্যুর পর এমনই দাবি করেন তার অনুরাগীরা। অভিনেতার বাবা এবং বোন এই ব্যাপরে লিখিত অভিযোগ দায়ের করেন রিয়া ও তার ভাই শৌভিকের বিরুদ্ধে। যার ভিত্তিতে তাদের কিছু দিন জেলে খাটতে হয়।

তবে এখানেই শেষ নয়। সেই সময় একের পর এক তথ্য রটতে থাকে। শোনা যায়, সুশান্তকে নাকি নিয়মিত মাদক সরবারহ করতেন রিয়া ও তার ভাই। এমনকি ‘কালোজাদু’-র মত তত্ত্বও উঠে আসে।

কিন্তু সুশান্তের মৃত্যুর পাঁচ বছর পর প্রমাণ হলো নিরপরাধ রিয়া। তাইতো অভিনেত্রীর কাছে ক্ষমা চাইতে হবে, হুঙ্কার দিলেন আরেক অভিনেত্রী দিয়া মির্জা।

সুশান্তের মৃত্যুর পর সারা দেশবাসীর কাছে রাতারাতি খলনায়িকা হয়ে ওঠেন রিয়া। তবে তাতেই ক্ষান্ত হননি। কেউ বলেছেন তিনি কালোজাদু করেন, কেউ কেউ তো আঙুল তুলেছিলেন বাঙালি মেয়েদের দিকে। দীর্ঘ পাঁচ বছর তদন্ত চলার পর সিবিআই শনিবার মুম্বাই আদালতে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টেই নিশ্চিত করা হয়েছে সুশান্ত আত্মঘাতী হয়েছিলেন। তদন্তে অন্য কোন দিক উঠে আসেনি।

একই সঙ্গে রিয়া এবং তার ভাইয়ের উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়। সিবিআইয়ের ঘোষণার পর শনিবার থেকে রবিবার এক রাতের মধ্যে সেই ‘খলনায়িকা’ এখন নেটাগরিকদের কাছে ‘নায়িকা’! রিয়ার কাছে লিখিত ক্ষমা চাওয়ার আর্জি জানিয়ে সরব হয়েছেন বলিউড তারকারা।

সেই নিয়েই মুখ খুললেন দিয়া। তিনি লেখেন, ‘‘আপনাদের ডাইনি খোঁজা বন্ধ হয়েছে কি না! আপনারা টিআরপির জন্য যে ভাবে একটা পরিবারকে বিব্রত করেছেন তার জন্য আপনাদের সকলের রিয়া ও তার পরিবারের কাছে লিখিত ক্ষমা চাওয়া উচিত। অন্তত এটুকু তো করতেই পারবেন।’’

দেশবাসীও সরব রিয়াকে নিয়ে। নেটাগরিকদের কারও মত, “এখন রিয়ার উচিত মানহানির মামলা করা। এই একটি মামলা তার জীবন কলঙ্কিত করেছে। পেশাজীবন নষ্ট করেছে। একা তিনি নন, তার পরিবার সমান ভাবে কলঙ্কিত।” কেউ কুর্নিশ জানিয়েছেন, রিয়ার সাহসিকতাকে।

Tags: দিয়া মির্জারিয়া চক্রবর্তীসুশান্ত সিংহ রাজপুত
Previous Post

তামিমের সবশেষ অবস্থা নিয়ে যা জানালেন বিসিবির প্রধান চিকিৎসক

Next Post

হামজাদের ম্যাচে বৃষ্টি? যা বলছে আবহাওয়া বার্তা

Next Post
বৃষ্টির কারণে মাঠে খেলা বন্ধ, দর্শকরা মাঠের বাইরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজাদের ম্যাচে বৃষ্টি? যা বলছে আবহাওয়া বার্তা

তামিমের চিকিৎসায় দ্রুত পদক্ষেপের জন্য বিসিবি সভাপতির ধন্যবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের চিকিৎসায় দ্রুত পদক্ষেপ, কৃতজ্ঞতা বিসিবি সভাপতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT