চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের চিকিৎসায় দ্রুত পদক্ষেপ, কৃতজ্ঞতা বিসিবি সভাপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 24, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিমের চিকিৎসায় দ্রুত পদক্ষেপের জন্য বিসিবি সভাপতির ধন্যবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। সংকটময় পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়া চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিকেএসপির পাশে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের প্রতি সময়োপযোগী এবং বিশেষজ্ঞ হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে বলেছেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তামিমের প্রতি উদ্বেগ প্রকাশের মাধ্যমেই বোঝা যায় যে তিনি জাতির কাছে কতটা ভালোবাসা এবং প্রশংসা পাচ্ছেন।’

‘বিসিবি তার স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত আরোগ্য নিশ্চিত করার জন্য বোর্ড সকল প্রকার সহায়তা এবং সহায়তা প্রদান করতে প্রস্তুত।’

তামিমের বিষয়র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বিসিবির সার্বক্ষণিক যোগাযোগের কথা জানিয়েছেন ফারুক আহমেদ।

তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও তামিমের পরিবার। পাশাপাশি তার অবস্থা সম্পর্কে জানতে ভক্ত-সমর্থকদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে বিসিবি।

Tags: তামিমফারুকবিকেএসপিবিসিবিলিড স্পোর্টস
Previous Post

হামজাদের ম্যাচে বৃষ্টি? যা বলছে আবহাওয়া বার্তা

Next Post

প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন

Next Post
প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন

আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরাও টানা ৯ দিন ছুটি পাচ্ছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT