চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট

বেড়েছে চালের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সয়াবিন তেলের বোতল ও ভাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম বাড়িয়ে দেওয়ার পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কিছু দোকানে মিললেও কিনতে হচ্ছে আরও বেশী দামে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। কমতে শুরু করেছে আলু, পেয়াজসহ বেশকিছু সবজির দাম।

আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বাজার ঘুরে জানা যায়, সামান্য দাম কমায় সন্তষ্ট নন ক্রেতারা। তারা জানালেন বাজার মনিটরিংয়ের অভাবের কথা। যথাযথ রশিদ দেখাতে না পারায় মোহাম্মদপুর কৃষিমার্কেটে এক ভোজ্যতেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গেলো কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহে কৃত্রিম সংকট চলছে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ালেও ৪ দিনে স্বাভাবিক হয়নি সরবরাহ। ভালো খবর নেই চালের বাজারে। কেজিতে ৪-৫ টাকা বেড়েছে নাজিরশাইল ও মিনিকেটের দাম। বেড়েছে বাসমতি এবং ২৮ চালের দামও। দাম বাড়ার জন্য পাইকাররা আড়তদারদের, আর আড়তদাররা দোষ দিচ্ছেন মিলারদের।

কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। কমেছে বেগুন,মুলা,টমেটোসহ আরো কিছু সবজির দাম। এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে প্রায় ৫শ টাকা।
গরুর মাংসের দামের হেরফের না হলেও বেড়েছে দেশি মুরগি ও ব্রয়লারের দাম।

Tags: চালের দামসয়াবিন তেল
Previous Post

২০৩২ ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট?

Next Post

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

Next Post
লেবানন থেকে ফেরত আসা ৮৫ বাংলাদেশি নাগরিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৭ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT