চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
লেবানন থেকে ফেরত আসা ৮৫ বাংলাদেশি নাগরিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি সরকারি খরচে দেশে ফিরেছেন।

শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে ৮৫ জন বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ষোলটি ফ্লাইটে করে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১ হাজার ৪৮ জন বাংলাদেশি। সরকারি ব্যয়ে তাদের দেশে আনা হয়।

দেশে ফেরত আনা এসব বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওম) কর্মকর্তারা। আইওমে’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকার জানিয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া, যারা দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tags: বাংলাদেশিলেবানন
Previous Post

বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট

Next Post

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৭ ডিসেম্বর

Next Post
সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৭ ডিসেম্বর

অভিনেতা আল্লু তারকা, কালো পোশাক ও বাদামী চশমা পরা, দর্শকদের মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে গ্রেপ্তার সুপারস্টার আল্লু অর্জুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT