চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লেখক পেলেন আর্টলিট সেরা বই পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 25, মার্চ 2023
in শিল্প সাহিত্য
A A
আলচিনি সেরা বই পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩ পেলেন ১০ লেখক। গেল বুধবার রাজধানীর বর্ণালী স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

২০২৩ বইমেলায় প্রকাশিত বইসমূহ থেকে বাছাইকৃত ১০টি বইয়ের লেখককে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ১০জন লেখক হলেন, ‘আগস্টের এক রাত’ বইয়ের জন্য সেলিনা হোসেন, ‘বিজয়ের নেপথ্যে’ বইয়ের জন্য হাসান শরীফ, ‘বিড়ালছানা ক্যাকটাস’ বইয়ের জন্য আসিফ মেহ্দী, ‘ইচ্ছার আরওতর পিনিক’ বইয়ের জন্য অরবিন্দ চক্রবর্তী, ‘ছড়াসমগ্র-১’ বইয়ের জন্য মামুন সারওয়ার, ‘বিস্মৃত সৈনিক’ বইয়ের জন্য আব্দুল্লাহ অপু, ‘গোয়েন্দা ডব্লিউ হিংটিং ছট’ বইয়ের জন্য মাসুম আওয়াল, ‘প্রেম যমুনায় মাতাল হাওয়া’ বইয়ের জন্য মাহবুব নাহিদ, ‘প্রেমিকার বঙ্কাল’ বইয়ের জন্য নিশো আল মামুন এবং জীবনের প্রথম বই শাখায় ‘গোলাপ অথবা উঁকি দেয়া চাঁদ’ বইয়ের জন্য মঞ্জুয়ারা সোনালী।

বইমেলা বিষয়ক বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, কবি মোহন রায়হান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজীজ ও কবি আসাদ কাজল। সভাপতিত্ব করেন ছুটির দিনের বইমেলা’র সম্পাদক দীপান্ত রায়হান। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী প্রতিষ্ঠান আর্টলিট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম সারোয়ার সবুর।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সংখ্যা দিয়ে কখনও সাহিত্যের বিচার হয় না; বিচার হয় সাহিত্যের মান দিয়ে।’ পুরস্কারপ্রাপ্ত লেখকদের অভিনন্দন জানিয়ে এ সময় তিনি আরো বলেন, ‘বইমেলার বুলেটিন প্রকাশ হওয়া খুব ভালো একটি ব্যাপার এবং সেই বুলেটিনের উদ্যোগে পুরস্কার প্রদানের উদ্যোগ ভালো উদ্যোগ।’

এবার প্রথম বারের মত অনুষ্ঠিত হলো আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩। লেখকদের উৎসাহ যোগানো ও পাঠকদের সামনে ভালো বইয়ের খবর ছড়িয়ে দিতে এখন থেকে প্রতি বছর এমন আয়োজন করার ঘোষণা দেন আয়োজকরা।

Tags: পুরস্কারবইবইমেলা
Previous Post

এক স্কুলে পড়ছে ২০ জন যমজ ভাইবোন

Next Post

শুরুর একাদশে নেই এলিটা

Next Post
বাংলাদেশের পতাকা ধরে দাঁড়িয়ে থাকা যুবক, জাতীয় পরিচয় প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর একাদশে নেই এলিটা

পার্থ ও নিশিতা শিশুদের সঙ্গে ‘জয় বাংলা’ গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শত শিশুর সঙ্গে ‘জয় বাংলা’ গাইবেন পার্থ-নিশিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT