চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত শিশুর সঙ্গে ‘জয় বাংলা’ গাইবেন পার্থ-নিশিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 25, মার্চ 2023
in বিনোদন
A A
পার্থ ও নিশিতা শিশুদের সঙ্গে ‘জয় বাংলা’ গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার শত শিশু শিল্পীর সঙ্গে ‌‘জয় বাংলা’ গানটি গাইবেন জনপ্রিয় দুই শিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। গতকাল আর স্টুডিওতে শত শিশু শিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছেন ঐতিহাসিক ‌‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটি সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ গানটি নতুনভাবে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন গায়ক ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া নিজেই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ শিশু একাডেমির তত্বাবধানে গানটি তৈরি হয়েছে। গানটির সার্বিক দায়িত্বে রয়েছেন গীতিকার আশরাফ বাবু।

শত শিশুশিল্পীকে নিয়ে গানটির রেকর্ডিংয়ের একটি মুহূর্তের ভিডিও গতকাল ফেসবুকে শেয়ার করেছেন পার্থ বড়ুয়া নিজেই। ভিডিওতে দেখা গেছে, শিশু শিল্পীরা ‘জয় বাংলা’ গানটি বেশ আনন্দের সঙ্গেই গাইছেন। শিশুদের সঙ্গে গানটি গাইতে অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে পার্থ বড়ুয়া বলেন,‘শিশুশিল্পীদের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্যরকম। আশা করছি, গানটি শত শিশুদের কণ্ঠে বেশ ভালো লাগবে।’

শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন বলেন,‘ স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুদের কণ্ঠে ‘জয় বাংলা’ গানটি করার পরিকল্পনা করেছিলাম। আমাদের আয়োজনটি সত্যিই ভালো হয়েছে।’

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। সাংস্কৃতিক পর্বে শত শিশু শিল্পীর সঙ্গে ‌‘জয় বাংলা’ গানটি গাইবেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া।

এর আগেও ছোটদের নিয়ে গান করেছেন পার্থ বড়ুয়া। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ১২টি জনপ্রিয় ছড়াগুলোতে কণ্ঠ দিয়েছেন জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত ১২জন শিশুশিল্পী।

Tags: গানজয় বাংলানিশিতা বড়ুয়াপার্থ বড়ুয়ালিড বিনোদনশিশুশিশুশিল্পীস্বাধীনতা দিবস
Previous Post

শুরুর একাদশে নেই এলিটা

Next Post

বিদেশ থেকে মুহূর্তেই রেমিট্যান্স আনা যাবে নগদ-এ

Next Post
নগদে রেমিট্যান্স আনা সহজ, দ্রুত ও নিরাপদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ থেকে মুহূর্তেই রেমিট্যান্স আনা যাবে নগদ-এ

রোজায় আমিস্পা পণ্য বিপণনের ২য় দিন, ডিম ও অন্যান্য পণ্য বিক্রি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিপণন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT