চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ইউরোপা লিগ অভিষেকে ইউনাইটেডের হতাশার হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা হতাশ, গোলের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে ইউরোপা বাজেভাবেই শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে দারুণ ছন্দে ছিল রেড ডেভিলরা।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে হওয়া ‘ই’গ্রুপের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর ডি বক্সের ভেতর লিসান্দ্রো মার্টিনেজের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৯ মিনিটে স্পট কিকে গোল করে কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে সোসিয়েদাদের জয়ের নায়ক বনে যান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাইস মেন্ডেজ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ জোর দিয়ে বলেছিলেন, তিনি ইউরোপা লিগকে গুরুত্ব সহকারে নেবেন। কিন্তু ডাচম্যান ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি ম্যাগুইরে, ডেভিড ডি গিয়া, ক্রিস্টিয়ান এরিকসেন এবং অ্যান্টনিসহ একটি শক্তিশালী দল নামালেও দলের হার এড়াতে পারেননি।

চ্যাম্পিয়ন্স লিগে উঠতে না পারায় ম্যান ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন রোনালদো- এ কথা সবারই জানা। বহু ঘটনার পর তিনি রেড ডেভিলদের ডেরাতেই থেকে গেছেন। ক্যারিয়ারে প্রথমবার খেলছেন ইউরোপা লিগ। এই টুর্নামেন্টে অভিষেক ম্যাচটি যে সিআর সেভেনের জন্য এতটা তিক্ত অভিজ্ঞতার হবে, তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি।

১৬ মিনিটে রোনালদো গোল করে বসেছিলেন। তবে রেফারি অফসাইডের সংকেত দিয়ে সেই গোল বাতিল করেন। এবারের মৌসুমে প্রথমবার পুরো ৯০ মিনিট খেলা ৩৭ বর্ষী স্ট্রাইকার মাঠে ছিলেন অনুজ্জ্বল। ফলে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে তার শুরুর একাদশে থাকা কিংবা খেললেও পুরো সময় মাঠে থাকাটা নিশ্চিত নয়।

অপরদিকে, ‘এ’গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব জুরিখকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোসের গোলে লিড পায় গানাররা। ৪৪ মিনিটে স্পট কিক থেকে ম্যাচে সমতা টানেন কসোভো জাতীয় দলের সেন্টার-ব্যাক মিরলিনড ক্রিয়েজিউ।

৬২ মিনিটে মারকুইনহোসের ক্রসে বল পেয়ে স্ট্রাইকার এডি এনকেটিয়া হেডে লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

Tags: আর্সেনালইউরোপা লিগজুরিখম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল সোসিয়েদাদরোনালদোলিড স্পোর্টস
Previous Post

ইতিহাসের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী সম্রাজ্ঞী

Next Post

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Next Post
প্রেসিডেন্টের পোর্ট্রেট, আধুনিক পোশাক ও চশমা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের ছবি, রাজকীয় পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT