চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় থেকে আরসা’র সামরিক কমান্ডারসহ আটক ৬

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:58 পূর্বাহ্ন 22, জুলাই 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি- আরসা’র এক সামরিক কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়েছে।

আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার।

র‌্যাব জানিয়েছে, আটক আরসা’র সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানবপাচার, মাদকপাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কতিপয় সদস্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে খবরে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসা’র কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়।

‘‘পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্য মতে আরসা’র আরও ৫ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’’

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক জানান, গভীর রাত পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার র‌্যাবের ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

Tags: আরসার‌্যাব
Previous Post

দুর্দান্ত ফ্রি-কিকে রাজকীয় অভিষেক মেসির

Next Post

বেলারুশকে রক্ষায় ছাড় নয়: পুতিন

Next Post
পুতিন বেলারুশকে রক্ষায় ছাড় নয় বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশকে রক্ষায় ছাড় নয়: পুতিন

Military law book with gavel on wooden table, legal symbols, legal proceedings. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বেসামরিক ব্যক্তিদের সামরিক বিচারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT