চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বেসামরিক ব্যক্তিদের সামরিক বিচারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 22, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Military law book with gavel on wooden table, legal symbols, legal proceedings. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেছেন, ৯ মে সহিংসতায় জড়িত অভিযুক্ত বেসামরিক ব্যক্তিদের বিচার সুপ্রিম কোর্টকে না জানিয়ে সামরিক আদালতে শুরু করা যাবে না।

প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ছয় সদস্যের বেঞ্চ বেসামরিকদের সামরিক বিচারকে চ্যালেঞ্জ করে কয়েকটি আবেদনের শুনানি শুরু করলে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (২১ জুলাই) শুনানির সময় পিটিশনকারী আইতজাজ আহসানের আইনজীবী লতিফ খোসা বলেন, দেশে আজ যা কিছু ঘটছে তা সাবেক সামরিক স্বৈরশাসক জিয়াউল হকের আমলের ঘটনার প্রতিফলন।

আইনজীবী লতিফ খোসার কথায় দ্বিমত প্রকাশ করে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, আপনি দেশের বর্তমান অবস্থাকে জিয়াউল হকের যুগের সাথে তুলনা করতে পারেন না। এটি জিয়াউল হকের যুগ না বা দেশে কোনো সামরিক আইনও জারি করা হয়নি। এমনকি যদি সামরিক আইনের মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা হস্তক্ষেপ করব, অবশ্যই এতে হস্তক্ষেপ করব।

পাকিস্তানের প্রধান বিচারপতি আরও বলেছেন, বেসামরিক নাগরিকদের সামরিক বিচার শুরুর আগে সুপ্রিম কোর্টকে জানানো উচিত। এসসিকে না জানিয়ে সামরিক আদালতে আসামিদের বিচার শুরু করা যাবে না।

পূর্ববর্তী শুনানিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ানকে ৯ মে সহিংসতা ও অগ্নিসংযোগের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের সামরিক আদালত কর্তৃক প্রদত্ত সাজার বিরুদ্ধে আপিলের বিধান সম্পর্কে সরকারের কাছ থেকে নতুন নির্দেশনা চাওয়ার আরেকটি সুযোগ দিয়েছিল।

চলতি বছরের ৯ মে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তার স্ত্রী বুশরা বিবির সাথে মালিকানাধীন আল-কাদির ট্রাস্টের সাথে দুর্নীতির অভিযোগে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) দ্বারা ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। ইমরান খানের গ্রেপ্তারের পর, তার দল বিক্ষোভের ডাক দেয়, যা অনেক জায়গায় সহিংস রূপ নেয়। এমন অবস্থায় প্রশাসন একটি ক্র্যাকডাউন অবলম্বন করে এবং সারা পাকিস্তান জুড়ে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সেই সহিংসতায় অভিযুক্ত বেসামরিক নাগরিকদের বিচার চলছে সামরিক আদালতে।

Tags: পাকিস্তান
Previous Post

বেলারুশকে রক্ষায় ছাড় নয়: পুতিন

Next Post

ভারতের দাপটের দিনে ওয়েস্ট ইন্ডিজেরও দারুণ শুরু

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দাপটের দিনে ওয়েস্ট ইন্ডিজেরও দারুণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT