চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনাকে চড়ের মাশুল, গ্রেপ্তার সেই কুলবিন্দর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 07, জুন 2024
in বিনোদন
A A
কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার কুলবিন্দর. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বলিউড তারকা ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতকে চড় মেরে বৃহস্পতিবার থেকে আলোচনায় চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর৷ যার কড়া মাশুল দিতে হচ্ছে তাকে।

চড় মারার অভিযোগে বৃহস্পতিবারই কুলবিন্দরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। কঙ্গনার মামলার ভিত্তিতে শুক্রবার তাকে করা হলো গ্রেপ্তার।

সাংসদ কঙ্গনাকে শারীরিক হেনস্থা, গালাগাল করার মতো আরো কিছু অভিযোগে গ্রেপ্তার হলেন কুলবিন্দর। ঘটনায় হস্তক্ষেপ করেছেন ভারতের নারী কমিশনের প্রধান রেখা শর্মা।

কুলবিন্দরের গ্রেপ্তারিতে সরব নেটপাড়া। নিন্দার ঝড় উঠেছে রেখা শর্মার ভূমিকা নিয়েও। নেটপাড়ায় সিংহভাগই কুলবিন্দরের সমর্থনে সুর চড়িয়েছেন।

বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে কী হয়েছিলো? সিকিউরিটি একাংশের দাবি, বৃহস্পতিবার বিমানবন্দরে চেকিংয়ের সময় কুলবিন্দর কঙ্গনাকে একটি ট্রেতে ফোন রাখতে বললেও কঙ্গনা তা গ্রাহ্য করেননি। উল্টো এ নিয়ে তর্কাতর্কির মধ্যে কঙ্গনা ধাক্কা মারেন কুলবিন্দরকে। তার জেরেই এত ঘটনা।

এদিকে কঙ্গনার প্রতি আগে থেকেই বিরক্ত ছিলেন কুলবিন্দর৷ তিনি ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আর কঙ্গনা এই কৃষক আন্দোলনকে বরাবরই তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেছেন। এমনকি কৃষককে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এক্সে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যারা এই সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন বা উসকানি দিচ্ছেন, তাদের প্রত্যেককে জেলে পাঠানো উচিত। এর আগে এ ধরনের সন্ত্রাসের ভয়েই নাগরিকত্ব অধিকার আইন কার্যকর করা যায়নি। আমি নিশ্চিত, কৃষি আইনও এভাবেই আটকে যাবে। ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। তবে শেষ পর্যন্ত প্রতিবারই জিতে যাচ্ছেন এই জাতীয়তাবাদবিরোধীরাই।’

পুরুষ কৃষকদের পাশাপাশি নারীরাও সে সময় আন্দোলনে নেমেছিলেন। আর আন্দোলনরত নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন কঙ্গনা। ‘নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছেন’ অভিনেত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছে, চড়কাণ্ডের সূত্রপাত সেখান থেকেই।

এদিকে ঘটনার পর ওই নারী নিরাপত্তারক্ষীর একটি ভিডিও হয়েছে ভাইরাল। এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি সেখানে বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’

Tags: কঙ্গনাকঙ্গনা রানাউতকৃষক আন্দোলনকৌরবিজেপিলিড বিনোদনসিনেমা
Previous Post

ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ: প্রধানমন্ত্রী

Next Post

কালো টাকার মালিকরা বিদেশে অর্থ পাচার করে: এনবিআর চেয়ারম্যান

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা, বাংলাদেশে অর্থ পাচার ও কালো টাকার বিষয় আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কালো টাকার মালিকরা বিদেশে অর্থ পাচার করে: এনবিআর চেয়ারম্যান

আত্মহত্যার প্রবণতা দেখাচ্ছে হাতের ছবি, উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT