চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

আশরাফুল ইসলাম রন্জু by আশরাফুল ইসলাম রন্জু
9:10 অপরাহ্ন 07, জুন 2024
in - সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
আত্মহত্যার প্রবণতা দেখাচ্ছে হাতের ছবি, উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জন শিশু ও একজন নারী।

মৃতরা হলেন, শিবগঞ্জ পৌরসভার আলিডাঙ্গা গ্রামের সুভাষ বোকত এর স্ত্রী ববি বোকত (২২), শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় মোসাঃ কবিতা খাতুন (১১)। শুক্রবার (৭ জুন) দুপুরে আম কুড়ানোর সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজিজুল ইসলাম আজু জানান, শুক্রবার বেলা তিনটার দিকে মৃত ববি তার বাড়ির সামনের একটি আম বাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত আরম্ভ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।

মৃত মহিলার শ্বশুর জানান, দুপুরে খাবার পরে তার ছেলের বউ বাড়ির সামনের আম বাগানে একটি খাটলার পাশে দাঁড়িয়েছিল, এ সময় বজ্রপাত হলে বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে পড়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টারের পাড়ায় নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে শিশু মোসাঃ কবিতা খাতুন (১১) মারা যায়।

অন্যদিকে ভোলাহাটে, আম বাগানে ঝড়বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ১০ বছরের শিশু আমেনা খাতুনের মৃত্যু হয়েছে।

মৃত শিশুটির পিতা এসলাম আলী জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে তার কন্যা আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহায়তায় তিনি আমেনাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tags: বজ্রপাতবজ্রপাতে মৃত্যু
Previous Post

কালো টাকার মালিকরা বিদেশে অর্থ পাচার করে: এনবিআর চেয়ারম্যান

Next Post

যাদের নিয়ে ইউরোতে লড়বে স্পেন

Next Post
স্পেনের ফুটবল দল গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ইউরোতে লড়বে স্পেন

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

রান পাওয়ার বুদ্ধি বাতলে দিলেন ওয়ার্নার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT