চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমায় শাবনূরকে চেয়েছিলেন, পেলেন পরীকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 03, নভেম্বর 2021
in বিনোদন
A A
একজন পুরুষের সঙ্গে দুই নারী, এক নারী পরী, অন্যজন শাবনূর হওয়ার স্বপ্ন দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’ নাটকগুলোর কথা আজও মনে রেখেছেন অনেক দর্শক। এসব ধারাবাহিক নাটক পরিচালনায় পরিচিতি পেয়েছিলেন অরণ্য আনোয়ার। ক্যারিয়ারে প্রায় দুই যুগ পার করে এই নির্মাতা এবারই প্রথম ‘মা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন।

দুই যুগের ক্যারিয়ারে অরণ্য আনোয়ারের বানানো বহু নাটক থেকে উঠে এসেছেন আজকের জনপ্রিয় অনেক তারকা। হুমায়ূন আহমেদ পরবর্তী মাহফুজ আহমেদ যেসব নির্মাতার নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম অরণ্য আনোয়ার।

কেন এত দেরিতে সিনেমা পরিচালনা করছেন জানতে চাইলেন অরণ্য আনোয়ার শাবনূরকে টেনে আনেন! চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১০ সালেই একটি সিনেমা করতে চেয়েছিলাম। সেই সিনেমায় শাবনূর চূড়ান্ত ছিলেন। কিন্তু তিনি কাজটি করেননি।

১০ বছর আগেই ডিজিটাল ফরম্যাটে সিনেমা বানাতে চেয়েছিলেন উল্লেখ করে অরণ্য আনোয়ার বলেন, মহরতের দিন শাবনূর জানায় সে থার্টিফাইভ ছাড়া শুটিং করবে না। শাবনূর না করায় সিনেমাটি আর করা হয়নি। বিধায় আমার সিনেমাতে বানাতে দেরি হলো। এরপর কেটে গেছে ১১ বছর। আমার প্রথম সিনেমায় রুনা খান, নওশাবা, অর্ষা অনেককেই ভাবলেও অবশেষে পরীমনিকে পেলাম। এখন ডিজিটালভাবে খরচ বেশী হলেও এরি এলেক্সা ক্যামেরায় শুটিং করছি।

অরণ্য আনোয়ার বলেন, শুটিংয়ের আগে ভেবেছিলাম নাটকের মতো লাগবে সিনেমার শুটিং করতে। কিন্তু শুটিং করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। ডিওপি, সেট ডিজাইনার, লাইন প্রডিউসার সবার সঙ্গে কাজ করে মনে হচ্ছে সিনেমা একেবারেই আলাদা। মঞ্চের সঙ্গে টিভির যেমন সম্পর্ক নেই তেমনি নাটকের সঙ্গে সিনেমার সম্পর্ক নেই। আমার বিশ্বাস আমার প্রথম সিনেমা থেকে অডিয়েন্স একটি পরিশুদ্ধ গল্প পাবেন। সেই চেষ্টাই করছি।

যুদ্ধকালীন একজন মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে অরণ্য আনোয়ারের সিনেমা ‘মা’। মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। গাজীপুরের কাপাসিয়াতে ইতোমধ্যে পাঁচদিন শুটিং করছেন অরণ্য আনোয়ার। পরের লটে পরীমনির অংশ নেয়ার কথা। বর্তমানে শুটিং করছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, জুঁই করিম, শাহাদৎ হোসেনসহ অনেকে।

বুধবার শুটিং স্পটে কথা হয় পরিচালকের সঙ্গে। তিনি বলেন, পরীমনি সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। ঢাকার বোটক্লাবে তার সঙ্গে যে ঘটনা ঘটে সেখান থেকে তার প্রতিবাদের বিষয়টি আমাকে ছুঁয়ে যায়। সে কত বড় অভিনেত্রী সেটা আমার কাছে ম্যাটার করে না। বরং ব্যক্তিগতভাবে প্রভাবশালীদের সঙ্গে তার লড়াইয়ের সাহসকে শ্রদ্ধা বাড়িয়েছে। পরে সে জেলে গেলে দেশের মানুষের তার প্রতি যে অনুভূতির সৃষ্টি হয় এবং তাকে নিয়ে যে আলোচনা তৈরি হয় সেই কারণে পরীমনিকে নিয়েছি।

অরণ্য আনোয়ার বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে ‘মা’ মুক্তি দিতে চাই। পোস্ট প্রডাকশনে জটিল কাজ আছে। সবকিছু  গুছিয়ে শেষ করতে করতে সিনেমার বাজেট কোটির কাছাকাছি চলে যাবে। প্রথম সিনেমায় কোনো কার্পণ্য করছি না।

Tags: অরণ্য আনোয়ারআবুল কালাম আজাদজুঁই করিমনওশাবাপরীমনিরুনা খানলিড বিনোদনশাবনুরশাবনূরসাজু খাদেমসিনেমা
Previous Post

দেশের ৪টি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় নেমেছে

Next Post

শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?

দুজন নারী হাসিমুখে ছবি তুলছেন, একজন বয়স্ক ও অন্যজন তরুণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি করছি, আর মাহিও খুব দারুণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT