চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৪টি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় নেমেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 03, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী করোনা সংক্রমণ অনেকটা কমে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে দেশের ৪টি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় নেমেছে।

সংক্রমণ শূন্য জেলাগুলো হচ্ছে- নেত্রকোনা, সাতক্ষীরা, বরগুনা ও লালমনিরহাট। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার ৩ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক ওয়েবসাইটে হালনাগাদ করা তথ্যে বিষয়গুলি জানানো হয়েছে।

তথ্যে আরও হয়েছে, ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৭ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নেত্রকোনা, সাতক্ষীরা, বরগুনায় ও লালমনিরহাট জেলায় করোনা সংক্রমণের হার শূন্যে নেমে এসেছে।

এর মধ্যে সাতক্ষীরা জেলায় গত ৭ দিনে করোনা টেস্ট হয়েছে ৪৫৫ জনের। এর মধ্যে একজনেরও করোনা পজিটিভ পাওয়া যায়নি। এর আগের সপ্তাহে (১৮-২৪ অক্টোবর) একই জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৫৭ শতাংশ। ৩৪৯টি পরীক্ষায় মাত্র ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

বরগুনা জেলায় গত এক সপ্তাহে টেস্ট পজিটিভিটি শূন্য শতাংশ। এখানে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সময়ে ৩৩৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৬৯ শতাংশ। ২৮৮টি করোনা পরীক্ষায় মাত্র দুই জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

লালমনিরহাটে ২৫ থেকে ৩১ অক্টোবর সময়ে ১৩১টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। জেলায় টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৭৩ শতাংশ। ১৩৭টি পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছিল।

নেত্রকোনায় ২৫ থেকে ৩১ অক্টোবর সময়ে ৪৪৬টি নমুনা পরীক্ষায়ও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। জেলায় টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৭২ শতাংশ। ৪১৫টি পরীক্ষায় মাত্র ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক সপ্তাহে সারাদেশে ১ লাখ ৭ হাজার ৫৭৭টি করোনার নমুনা পরীক্ষা হয়েছিল, যেখানে ১ হাজার ৪১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর এই সময়ে সর্বমোট মৃত্যু হয় ৩২ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩ জনে।

Tags: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

‘নগদ’ ক্যাশ-ইন ক্যাম্পেইন: আরও দুজন বিজয়ী মোটরবাইক পেলেন

Next Post

প্রথম সিনেমায় শাবনূরকে চেয়েছিলেন, পেলেন পরীকে!

Next Post
একজন পুরুষের সঙ্গে দুই নারী, এক নারী পরী, অন্যজন শাবনূর হওয়ার স্বপ্ন দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমায় শাবনূরকে চেয়েছিলেন, পেলেন পরীকে!

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT