চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ পেলেন আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 02, জানুয়ারি 2024
in বিনোদন
A A
শুভের ছবি, তিনি বাংলার একজন সাংবাদিক ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি প্লট বরাদ্দ পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে দেশের বেশকিছু সংবাদমাধ্যম।

প্রকাশিত সংবাদগুলোতে বলা হচ্ছে, গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় আরিফিন শুভকে প্লট বরাদ্দের সিদ্ধান্ত হয়। বিষয়টি রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

২০২৩ সালের শেষ দিনে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেন। শুধু শুভ নন, ‘চিরঞ্জীব মুজিব’ এর প্রযোজক লিটন হায়দারকেও ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়া হয়েছে বলে খবর।

গেল বছর ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’ দিয়ে আলোচনায় আসেন আরিফিন শুভ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নির্ভর এই ছবিতে মুজিবের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শুভ। বিগ বাজেটের ছবি হলেও, ‘মুজিব’-এ অভিনয়ের বদৌলতে শুভ পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা! সংবাদমাধ্যমে নিজেই এমন তথ্য প্রকাশ করেন শুভ। এদিন শুভ’র প্লট বরাদ্দের খবর চাউর হলে নেটিজেনরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।

 

 

ঢাকা/এমটিএল

Tags: আরিফিন শুভচিরঞ্জীব মুজিবপ্রযোজকপ্লট বরাদ্দমুজিবলিড বিনোদনশুভসিনেমা
Previous Post

আদরের অ্যাকশন সিনেমা ‘লীলা’, মুক্তি কোরবানির ঈদে

Next Post

ওমরাহ করতে ঢাকা ছাড়লেন শাকিব

Next Post

ওমরাহ করতে ঢাকা ছাড়লেন শাকিব

শেখ হাসিনা ফরিদপুরের সভামঞ্চে ফুলের মালা ও সমর্থকদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরের সভামঞ্চে শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT