চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদরের অ্যাকশন সিনেমা ‘লীলা’, মুক্তি কোরবানির ঈদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 02, জানুয়ারি 2024
in বিনোদন
A A
নতুন অ্যাকশন সিনেমার দৃশ্য, পুরুষ অভিনেতা ধোঁয়া ছেড়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই আয়োজিত ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে এসে ‘তালাশ’ ও ‘লোকাল’ দুই ছবি দিয়ে বড়পর্দায় বেশ নজর কেড়েছেন আদর আজাদ। নতুন বছরের প্রথমদিনে এই নায়ক তার নতুন সিনেমার নাম প্রকাশ করলেন। আদর আজাদ জানালেন, তার নতুন সিনেমার নাম ‘লীলা’।

ছবির নাম ঘোষণা করা হয়েছে ‘টিজার’ প্রকাশের মাধ্যমে। যা দেখে আন্দাজ করা গেল, ‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা।

পরিচালনা করবেন আলোক হাসান। এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পরিচালক জানান, ‘লীলা’ হচ্ছে চরিত্রের নাম। তাকে ঘিরেই গল্প।

অ্যাকশন ধাঁচের ‘লীলা’ প্রসঙ্গে আদর আজাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শক আমার কাছে যেমন সিনেমা প্রত্যাশা করেন, এটি তেমন হতে যাচ্ছে। নতুন বছরে প্রথমদিনে নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এ কাজটির মাধ্যমে নতুন বছর শুরু করতে যাচ্ছি। আমি কনফিডেন্ট।

‘লীলা’ মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে। পরিচালক আলোক বলেন, মার্চ নাগাদ শুটিংয়ে যাবো। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম ছবি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানাই। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।

তিনি আরও বলেন, নাকফুল রোম্যান্টিক ট্র্যাজেডির গল্প হলেও ‘লীলা’ পুরোপুরি অ্যাকশন গল্পের সিনেমা। দেশের বাইরের অ্যাকশন ডিরেক্টর থাকবে। আদরের সঙ্গে আমার প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা দারুণ। তাছাড়া লীলার গল্প এবং ক্যারেক্টারের বয়সের সঙ্গে সে একেবারে উপযুক্ত। এজন্য কাজটি হতে যাচ্ছে। আদর ছাড়াও অন্যান্য কাস্টিংয়ে চমক রাখার চেষ্টা করেছি। সেগুলো আগামীতে একে একে জানানো হবে।

Tags: অ্যাকশনআদরআদর আজাদআলোক হাসানঈদুল আযহাতুফানরাফীলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

আফ্রিদিকে ছাড়াই সিডনিতে নামবে পাকিস্তান

Next Post

১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ পেলেন আরিফিন শুভ

Next Post
শুভের ছবি, তিনি বাংলার একজন সাংবাদিক ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ পেলেন আরিফিন শুভ

ওমরাহ করতে ঢাকা ছাড়লেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT