চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিল-শেহনাজদের সিনেমার উদ্বোধনী শো’তে শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা রঙিন পোশাকে নাচছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিল কাপুর, শেহনাজ গিল, ভূমি পেডনেকারের মত বলিউড তারকাদের সঙ্গে একই আয়োজনে দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভকে।

এমন দৃশ্যের দেখা মিলেছে ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যা আবার শেয়ার করা হয়ে উৎসবের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে।

বলিউড সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’ এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই আয়োজনে সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের তারকাদের। সেখানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আরিফিন শুভ।

এমন আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভাল লেগেছে।’

‘থ্যাংক ইউ ফর কামিং’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। করণ বুলানির পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং। সিনেমাটিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানী বেদী। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

এদিকে টরন্টো উৎসবে কমার্শিয়াল স্ক্রিনিং হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথপ্রযোজনার ছবি ‘মুজিব’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। উদ্বোধনী শো’তে অংশ নিতেই টরন্টোতে যান এই নায়ক।

Tags: আরিফিন শুভবলিউডমুজিবলিড বিনোদনসিনেমা
Previous Post

তিন ম্যাচের সিরিজে ছয় ওপেনার, ব্যাখ্যা নেই লিটনের কাছে

Next Post

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

Next Post
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছবি, পুলিশ ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হট লাইন সুবিধার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের ‘হট লাইন’ সুবিধা পাবেন প্রবাসীরাও: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT