চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টের ‘হট লাইন’ সুবিধা পাবেন প্রবাসীরাও: প্রধান বিচারপতি

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:14 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হট লাইন সুবিধার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়রানিমূলক মামলা ও বিচারিক মামলার দীর্ঘ সূত্রিতার কারণে সুপ্রিম কোর্টের ‘অ্যাপিলেট ডিভিশন’ শীঘ্রই চালু করছে হট লাইন সার্ভিস। এই হট লাইন সার্ভিসের সুবিধা পাবেন দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও।

সৌদি আরবে ওমরা পালন করতে যাওযা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল পবিত্র মক্কায় সুইচ টেল হোটেলের হলরুমে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিচার-ব্যবস্থায় মানুষের আস্থা সমুন্নত রাখতে হয়রানিমূলক মামলা থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। হট লাইন চালু হলে বাংলাদেশে প্রভাবশালীদের দ্বারা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অনেকটাই কমে যাবে এবং এর সুফল প্রবাসীরা পাবে বলে তিনি মন্তব্য করেন।

প্রবাসীদের জন্য প্রত্যেকটি জেলার জজ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ‘ওয়ান স্টপ’ সার্ভিসের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কৃষি, গার্মেন্টস এর পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্স এর ভূমিকা অনস্বীকার্য। প্রবাসীদের জন্য ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করার বিষয়ে দেশে গিয়ে পদক্ষেপ নেয়া হবে।’

এছাড়া যেকোন প্রবাসী কারও দ্বারা হয়রানিমূলক মামলার শিকার হলে সেজন্য হট লাইন নাম্বারে ফোন করে অভিযোগ করলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এই বিষয়ে প্রত্যেকটি জেলাতে নির্দেশনা প্রদান করা হবে, যাতে করে প্রবাসীরা নিজ নিজ জেলায় যেকোন মামলার বিষয়ে স্থানীয় জেলা জজকে অবহিত করতে পারেন।

তিনি বলেন, প্রবাসীরা স্বল্প সময়ের জন্য দেশে গেলে আত্মীয়-স্বজন এবং স্থানীয় প্রভাবশালীরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেন। ইতোমধ্যে অনেকগুলো মামলার বিষয় প্রধান বিচারপতির কার্যালয়ে এসেছে বলেও জানান তিনি। সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ এবং দ্রুত সময়ে সেসব মামলার রায় প্রদান করা হয়।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধ সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল ২৪ এর সৌদি আরব প্রতিদিন সৈয়দ আহমেদসহ অন্যরা।

Tags: প্রধান বিচারপতি
Previous Post

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

Next Post

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৪ বার পেছাল

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ একজনের কম্পিউটার স্ক্রিনে সাইবার নিরাপত্তা পরীক্ষা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ৭৪ বার পেছাল

এক পরিবারের সদস্যরা পার্কে ছবি তুলছেন, চারজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশুসহ এক দম্পতি ও তিন কুকুরকে গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT