চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে নিয়ে ভারতে খেলতে আসছেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 20, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছর ভারতে একটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ীদের দলে থাকবেন লিওনেল মেসিও। দেশটির কেরালা রাজ্যে গড়াবে ম্যাচ। আর্জেন্টিনা সরকার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনাও শেষ হয়েছে ভারতের।

বুধবার কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুলরহিম বিষয়টি জানিয়েছেন। স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের। আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে প্রদর্শনী ম্যাচটি গড়াতে পারে। ভেন্যু হিসেবে আপাতত কোচির স্টেডিয়ামের কথা চিন্তা করা হচ্ছে। সেখানে ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে। ম্যাচের সকল খরচ বহন করবে কেরালা সরকার। ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও সেখানে আসবেন।

আব্দুলরহিম বলেছেন, ‘আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরই কেরালাতে আসবেন এএফএ কর্মকর্তারা। সব খতিয়ে দেখবেন। পাশাপাশি কেরালাতে ফুটবল একাডেমি গড়ার চিন্তা করছে এএফএ। তাতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে।’

২০১১ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসি। সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২ সেপ্টেম্বর যুবভারতীতে সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল।

Tags: আর্জেন্টিনাকেরালাভারতমেসিলিড স্পোর্টস
Previous Post

স্পেনের বিদায়ে শেষ হল নাদালের পথচলা

Next Post

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে সার্ভিস ফি দেয়া যাবে ক্রেডিট কার্ডে

Next Post
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সাইনবোর্ড, বাংলাদেশ সরকারের লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে সার্ভিস ফি দেয়া যাবে ক্রেডিট কার্ডে

বিশ্ব টয়লেট দিবস উদযাপন উপলক্ষে চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারপিকের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT