চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:51 অপরাহ্ন 01, মে 2025
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নাফ নদীতে মাছ ধরার জন্য ছোট নৌকা ও জেলেরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ড্রামের ভেলা দিয়ে নাফ নদে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এসময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়। তবে আরও কয়েকজন জেলে সাঁতরে তীরে ফিরে আসতে সক্ষম হন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, ‘আরাকান আর্মির কারণে নদীতে নামলেই আতঙ্ক কাজ করে। প্রায় সময়ই এমন ঘটনা ঘটে। আজও চারজন জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পেলাম।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Tags: আরাকান আর্মিকক্সবাজারটেকনাফনাফ নদীমিয়ানমার
Previous Post

‘৫০ বছরে একবার জন্মায় ইয়ামালরা’

Next Post

ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের রুল

Next Post
বাংলাদেশের হাইকোর্ট ভবনের ছবি, প্রধান ভবন ও চারপাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের রুল

বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইয়ামাল বড় ম্যাচে ঝলক দেখায়’ -বার্সা কোচ ফ্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT