চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 05, আগস্ট 2025
in বিনোদন
A A
অপূর্বের দেশে ফেরার সময়ের ছবি, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর জুড়ে শুটিং ব্যস্ততায় অবসর মিলছিল না জনপ্রিয় অভিনেতা অপূর্বর। গেল বছরের ডিসেম্বরে তিনি সব কাজ সেরে অবকাশ যাপনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে তিনি তার স্ত্রীকে সময় দিয়েছেন, ঘুরেছেন দেশটির নানা প্রান্তে।

এবার বেশ লম্বা সময় অবসর যাপন শেষে ২৩০ দিন (৭মাস ১০দিন) পর দেশে ফিরেছেন ছোটপর্দার এই সুপারস্টার। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় দেশে ফিরেছেন অপূর্ব। এমনটা জানিয়েছেন অপূর্বের ঘনিষ্ঠজন নির্মাতা মাশরিক আলম।

তিনি বলেন, অপূর্ব ভাই সপ্তাহখানেক বিশ্রাম নেবেন, তার পরিবার এবং সন্তান আয়াশকে সময় দেবেন। তারপর নতুন কাজের শুটিংয়ে নামবেন।

এদিকে, ঘরে ফিরে অপূর্ব তার সন্তান আয়াশকে সারপ্রাইজ দিয়েছেন! সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন। দেখা যায়, ঘরে ঢুকে সোজা বেডরুমে যান অপূর্ব। গিয়ে দেখেন, আয়াশ ঘুমাচ্ছে। কপালে চুমু দিতেই ঘুম চোখে বাবা অপূর্বকে পেয়ে সারপ্রাইজ হয়ে খুশিতে কেঁদে ফেলে আয়াশ।

এর আগে গেল বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর।

জাকারিয়া সৌখিনের মেঘবালিকা, মন দুয়ারী দুটি নাটকে সর্বশেষ ব্যাপকভাবে আলোচিত হয়েছেন অপূর্ব। তাকে দেখা গেছে কাজল আরেফিন পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে এবং কলকাতার ‘চালচিত্র’ নামে একটি সিনেমার অভিনয় করে পশ্চিমবঙ্গের দর্শকদের নজর কেড়েছেন তিনি।

Tags: অপূর্বনাটকমন দুয়ারীমেঘবালিকালিড বিনোদনসিনেমা
Previous Post

জন্ডিসে মারা গেলেন কন্নড় এই অভিনেতা

Next Post

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে মো. আলী হোসেন প্রাধানিয়া

Next Post
মো. আলী হোসেন প্রাধান্য ব্যাংকিং আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে মো. আলী হোসেন প্রাধানিয়া

বাংলাদেশ দূতাবাস রিয়াদে গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT