চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 05, আগস্ট 2025
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ দূতাবাস রিয়াদে গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার এই উপলক্ষে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

দেলওয়ার হোসেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সামনে ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়া রাষ্ট্রদূত অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বৈধপথে বেশি বেশি রেমিট্যান্স পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী, মো. বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

Tags: জুলাই গণ অভ্যুত্থান দিবসরিয়াদ বাংলাদেশ দূতাবাস
Previous Post

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে মো. আলী হোসেন প্রাধানিয়া

Next Post

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা স্মৃতি জাদুঘর পরিদর্শন, বৃষ্টির মধ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার গণমিছিল ও সমাবেশের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের পর্দায় ছাত্র-গণঅভ্যুত্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT