চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ব্যানারে অপুর খোকসা সফর ঘিরে তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
অপুর খোকসা সফর নিয়ে আলোচনা করছে নারী নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। সেই অপুকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেখা গেল বিএনপির ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে!

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস।

এসময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। জানা যায়, অপু বিশ্বাস ও নিরব যাচ্ছেন জেনে বিপুল সংখ্যক জনতা সেখানে হাজির হন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক রিপন হোসেন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায় অপু বিশ্বাসকে। তিনি বলেন, সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

অপু বিশ্বাস বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে (স্থানীয় বিএনপি নেতা) ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন।

চিত্রনায়ক নিরব বলেন, আমি সিনেমার মানুষ। সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কিন্তু এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলবো, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবে।

ওই মঞ্চে স্থানীয় বিএনপি নেতা রিপন হোসেন বলেন, বিগত বছরগুলোতে দমন পীড়নের মধ্যে খোকসায় বিএনপি-কে যতটুকু চাঙা রাখতে হয় সেটা আমি রেখেছিলাম।

এদিকে রিপন হোসেনের উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী’র আয়োজনকে ‘ব্যক্তিগত বিষয়’ জানিয়ে ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়ে বিবৃতি দিয়েছে খোকসা উপজেলা ও পৌর বিএনপি। যা স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

বিএনপির ব্যানার ব্যবহার করে রিপন হোসেন যে অনুষ্ঠান করেছেন, তার সাথে খোকসা উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও বিবৃতিতে জানানো হয়।

খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহ. আনিস-উজ-জামানের নামে দেয়া সেই বিবৃতিতে আরো জানানো হয়, “রিপন হোসেন বিএনপির ব্যানার ব্যবহার করে যে অনুষ্ঠান করেছেন খোকসা উপজেলা ও পৌর বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং স্পষ্ট জানাচ্ছে খোকসা উপজেলা ও পৌর বিএনপির কোনো নেতা-কর্মী এ অনুষ্ঠানে উপস্থিত কিংবা সম্পৃক্ত ছিলেন না।”

শুধু তাই নয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অপু তাদের পক্ষে বেশ সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন আওয়ামী লীগের নিয়মিত তারকা মুখ। এমনকি সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়েও ছিলেন তিনি। তাকে কীভাবে বিএনপির আয়োজনে অতিথি করা হয়, এ নিয়েও খোকসা স্থানীয় বিএনপি নেতা কর্মীরা সোশাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছেন।

Tags: অপু বিশ্বাসনিরবপ্রতিষ্ঠাবার্ষিকীবিএনপিলিড বিনোদনশোডাউনসিনেমা
Previous Post

ফেসবুক স্টোরি থেকে আয়ের নতুন সুযোগ, কিভাবে করবেন মনিটাইজেশন?

Next Post

সকল সংস্কার সংসদের মাধ্যমেই হবে: গয়েশ্বর চন্দ্র রায়

Next Post
গয়েশ্বর চন্দ্র রায় বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক নেতা ও কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল সংস্কার সংসদের মাধ্যমেই হবে: গয়েশ্বর চন্দ্র রায়

ভারত, রাশিয়া ও চীনের পতাকাসহ বিশ্ব নেতাদের বৈঠক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এসসিও সম্মেলনে মোদির অংশগ্রহণ, বাড়ছে চীন-রাশিয়া-ভারত বাণিজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT