চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসসিও সম্মেলনে মোদির অংশগ্রহণ, বাড়ছে চীন-রাশিয়া-ভারত বাণিজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত, রাশিয়া ও চীনের পতাকাসহ বিশ্ব নেতাদের বৈঠক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

চীনের সাংহাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ এই সম্মেলনকে দিয়েছে বিশেষ গুরুত্ব।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গঠনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এসসিও একটি বিকল্প শক্তি জোট হিসেবে এগিয়ে আসছে।

বর্তমানে এসসিওর সদস্য দেশ ১০টি যার মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান ও বেলারুশসহ মধ্য এশিয়ার একাধিক দেশ। এই ব্লকে বিশ্বের ৪৩ শতাংশ জনসংখ্যা এবং ২৩ শতাংশ বৈশ্বিক জিডিপি অন্তর্ভুক্ত।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ঘোষণা দিয়েছেন, তারা নতুন একটি বহুপক্ষীয় অর্থনৈতিক কাঠামো গড়তে চায়, যার নেতৃত্বে থাকবে বেইজিং।

‘অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি)’–এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই তিন দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৪৫২ বিলিয়ন ডলার, যেখানে আগের বছর ছিল ৩৫১ বিলিয়ন ডলার।

এত বড় অঙ্কের বাণিজ্যই প্রমাণ করে, এই ত্রিপক্ষীয় সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।

২০২৩ সালে চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার ছিল যুক্তরাষ্ট্র যেখানে গিয়েছে ৪৪২ বিলিয়ন ডলারের পণ্য। তবে আঞ্চলিকভাবে এশিয়াই চীনের প্রধান গন্তব্য।

চীন থেকে ভারত আমদানি করেছে ১২০ বিলিয়ন ডলারের পণ্য, যা চীনের মোট রপ্তানির ৩ দশমিক ১ শতাংশ।

ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ভারত সেখানকার বাজারে পণ্য পাঠিয়েছে ৮১.৪ বিলিয়ন ডলারের। এশিয়ার দেশগুলোর মধ্যেও ভারতের রপ্তানি উল্লেখযোগ্য ১ লাখ ৭৮ হাজার কোটি টাকার পণ্য গিয়েছে এই অঞ্চলে।

চীনের বাজারে ভারতের রপ্তানি মাত্র ১৮ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বাণিজ্য ঘাটতির ইঙ্গিত দেয়।

গত ৬ আগস্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভারত রাশিয়া থেকে ছাড়ে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে।

ভারত এই সিদ্ধান্তকে অন্যায্য, অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করে এবং নিজস্ব জ্বালানি নীতি অনুসরণের স্বাধীনতা বজায় রাখার ঘোষণা দেয়।

২০২৩ সালে রাশিয়ার মোট রপ্তানির বড় অংশ গেছে চীন (১২৯ বিলিয়ন ডলার) ও ভারত (৬৬ দশমিক ১ বিলিয়ন ডলার)-এ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন অনেকটাই এশিয়ামুখী বাণিজ্যে নির্ভরশীল। প্রধান রপ্তানি পণ্য ছিল জ্বালানি, গ্যাস, খাদ্যশস্য ও সার।

চীন-রাশিয়া-ভারত: তিন দেশের বাণিজ্য সম্পর্ক

চীন-রাশিয়া: রাশিয়ায় চীনের রপ্তানি ১১০ বিলিয়ন ডলার, রাশিয়ার রপ্তানি ১২৯ বিলিয়ন ডলার। প্রধান পণ্য তেল, গ্যাস ও যন্ত্রপাতি।

ভারত-রাশিয়া: রাশিয়ার রপ্তানি ৬৬.১ বিলিয়ন ডলার, ভারত থেকে রপ্তানি মাত্র ৪.১ বিলিয়ন ডলার।

ভারত-চীন: চীন ভারতের কাছে বিক্রি করেছে ১২৫ বিলিয়ন ডলারের পণ্য, কিনেছে মাত্র ১৮.১ বিলিয়ন ডলারের পণ্য।

Tags: এসসিও সম্মেলনচীনবাণিজ্যভারতরাশিয়াসাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন
Previous Post

সকল সংস্কার সংসদের মাধ্যমেই হবে: গয়েশ্বর চন্দ্র রায়

Next Post

ইউক্রেনে সেনা পাঠাতে ২৬ দেশের প্রস্তুতি: ম্যাক্রোঁ

Next Post
ফ্রান্সের প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে সেনা পাঠাতে ২৬ দেশের প্রস্তুতি: ম্যাক্রোঁ

অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক আরোপে বাধা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT