চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপিবিএন সদস্যকে কুপিয়েছে কয়েকজন রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:52 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2022
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর এক সদস্যকে কুপিয়ে আহত করেছে কয়েকজন রোহিঙ্গা।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

আহত পুলিশ সদস্য কনস্টেবল মো. সাইদুল ইসলাম (২৪) রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এ কর্মরত।

আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৈয়দ হারুনুর রশিদ বলেন, শনিবার বিকালে কনস্টেবল সাইদুল ইসলাম উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাদা পোষাকে দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে রোহিঙ্গা দূর্বুত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। হামলার পর দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

এডিআইজি বলেন, দূর্বৃত্তদের হামলায় এপিবিএন সদস্য সাইদুলের ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়েছে। তার আঘাতের অবস্থা গুরুতর হওয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

আহত এপিবিএন সদস্যকে রাত সাড়ে ৮ টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান হারুনুর রশিদ।

এডিআইজি জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tags: রোহিঙ্গা
Previous Post

বাংলাদেশ ও যুক্তরাজ্য চমৎকার সম্পর্কে আবদ্ধ: লেবার পার্টি প্রধান

Next Post

নিজেদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

Next Post
অতিথিরা স্বীকৃতি ও সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

বার্সেলোনা ফুটবল দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে সরিয়ে শীর্ষে বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT