চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে সরিয়ে শীর্ষে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পেতে অপেক্ষা করতে হয় ত্রিশ মিনিটের বেশি। রবার্ট লেভান্ডোভস্কির প্রথম গোলের পরেই অবশ্য বদলে যায় চিত্রপট। পিছিয়ে পড়া দশজনের এলচেকে এরপর ফেরার আর কোনো সুযোগই দেয়নি বার্সেলোনা। বড় জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছেড়েছে জাভির শিষ্যরা।

কাম্প ন্যুয়ে শনিবার এলচেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয় দুটি গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, বাকি আারেকটি গোল করেছেন মেমফিস ডিপে।

এ ম্যাচ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে এখন বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। তবে শুরুতে বার্সাকে আটকে রাখতে পারলেও ১৪তম মিনিটে বড়সড় ভুল করে বসে সফরকারীরা। লেভান্ডোভস্কিকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন গঞ্জালো ভের্দু।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে আরও চাপ বাড়ায় বার্সেলোনা। মুহুর্মুহু আক্রমণে ২০-২৬, এই ছয় মিনিটে দারুণ তিনটি সুযোগ তৈরি করে তারা। তবে গোলের দেখা পাচ্ছিলেন না লেভান্ডোভস্কি-ডেম্বেলেরা।

টানা আক্রমণ করে যাওয়ার সুফল মেলে ৩৪তম মিনিটে। তরুণ লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদের ছয় গজ বক্সে বাড়ানো বল জালে পাঠাতে কেবল একটা টোকার দরকার ছিল, ঠিক সময়ে ছুটে গিয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগান লেভান্ডোভস্কি। লা লিগায় এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন পোলিশ তারকা। সাত মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভান্ডোভস্কি। ডান দিক থেকে দেম্বেলের ছয় গজ বক্সে বাড়ানো বলে ঠিকমতো মেমফিস শট নিতে পারেননি, গোলরক্ষকও পারেননি বিপদমুক্ত করতে। ফাঁকায় আলগা বল পেয়ে জালে পাঠান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

Tags: এলচেবার্সেলোনারিয়াললা লিগালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

নিজেদেরকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে

Next Post

চুল পড়া কমাতে উপকারী তেল

Next Post
চুল পড়া কমাতে উপকারী তেল ও ব্ল্যাক সিডসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুল পড়া কমাতে উপকারী তেল

বিউটি সার্কাসে জয়া আহসান উপস্থিত, আলোচনা ও সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ‘বিউটি সার্কাস’-এ জয়া আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT