চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে হারিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী অপরাজিতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
অপরাজিতা ও তার মা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা তৃপ্তি কন্যা আঢ্যর সঙ্গে দুটি ছবি শেয়ার করে সেই খবর জানালেন অভিনেত্রী।

ফেসবুক ও ইনস্টাগ্রামে অপরাজিতা লিখেছেন, ‘মা আজ সকাল ৯টা ৩০ মিনিটে চলে গেলেন। অখণ্ড শাসন দণ্ড ত্রস্ত হলো তার… মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অপরাজিতার মা। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। মায়ের মৃত্যু সংবাদ দেয়ার পর থেকেই অপরাজিতাকে স্বান্তনা দিচ্ছেন বন্ধু-স্বজন থেকে শুরু করে অভিনয় জগতের সহকর্মীরাও।

১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে সেটে সঙ্গ দিতেন তার মা। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, ‘আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিকেল কলেজে পৌঁছান। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে ৩ মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।’

Tags: অপরাজিতাঅভিনেত্রীকলকাতামামৃত্যুসিনেমা
Previous Post

দেশে ফিরেই অনুশীলনে সাকিব

Next Post

নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

জয়া আহসান হাসিমুখে, রঙিন পোশাক পরা, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মায়ার জঞ্জাল’ নিয়ে নীরবতায় আশ্চর্য জয়া আহসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT