চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মায়ার জঞ্জাল’ নিয়ে নীরবতায় আশ্চর্য জয়া আহসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জয়া আহসান হাসিমুখে, রঙিন পোশাক পরা, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত জসীম আহমেদ প্রযোজিত ও ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি ‘মায়ার জঞ্জাল’। ছবিটি যারাই দেখছেন, তুমুল প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তবুও যেন ছবিটি কাঙ্ক্ষিত কদর থেকে বঞ্চিত হচ্ছে! বিশেষ করে যাদের ছবি নিয়ে ভালো বোঝাপড়া, তারা যেন ‘মায়ার জঞ্জাল’ নিয়ে চুপ মেরে আছেন!

অন্তত মেধাবী অভিনেত্রী জয়া আহসান এমনটাই মনে করেন। শুধু তাই নয়, যারা ভালো ছবির অপেক্ষায় থাকেন ‘মায়ার জঞ্জাল’ মুক্তির পর তাদের নীরবতায় আশ্চর্য হয়েছেন ‘দেবী’ খ্যাত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আর তাইতো ‘মায়ার জঞ্জাল’ নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জয়া লিখেছেন,‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যাঁরা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাঁদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।’

জয়া বলেন,‘যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’

ছবিটি দেখে মুগ্ধ জয়া বলেন,‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে। আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে—সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’

জয়া বলেন,‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’

Tags: কলকাতাজয়া আহসানজসীম আহমেদঢাকাবাংলাদেশমায়ার জঞ্জালযৌথ প্রযোজনালিড বিনোদনসিনেমা
Previous Post

নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে হাওরে সাজ সাজ রব

Next Post
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে হাওরে সাজ সাজ রব।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে হাওরে সাজ সাজ রব

বোরো ধান উৎপাদনে ব্যস্ত কৃষকরা, হাওরে ধান কাটার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিকূলতা কাটিয়ে বোরো আবাদ করছেন কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT