চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের নির্বাচনী সভা-সমাবেশ বা প্রচারণা নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা। ছবি: সংগৃহীত

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না।

আজ রোববার ১১ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন। এক্ষেত্রে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এতে আরও বলা হয়, নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি না দেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে। যাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালন নিশ্চিত করেন।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬শিক্ষাপ্রতিষ্ঠান
Previous Post

ইসরাইল কতবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে?

Next Post

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪ জেলে

Next Post
ছবি: সংগৃহীত

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪ জেলে

ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT