চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছরে দুর্নীতি দমন কমিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:24 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুর্নীতি দমন কমিশনের লোগো, ২২ বছরে দুর্নীতি দমন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) হিসেবে আত্মপ্রকাশের দুই দশক পেরিয়ে গেছে। ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দুদকের যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে দেশটির একমাত্র দুর্নীতি প্রতিরোধকারী সংস্থা এখন ২২তম বছরে পা রেখেছে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘তারণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’

২০০৪ সালে বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে প্রথম কমিশন গঠিত হয়। পরবর্তী সময়ে দায়িত্ব পালন করেন সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ ও মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। বর্তমান কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন নতুন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন।

তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আজ কোনো আনুষ্ঠানিকতা নেই। প্রস্তুতিসভার কথা শোনা গেলেও এবারের দিনটি নীরবেই কাটছে। জানা গেছে, আগামী সপ্তাহে এ উপলক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হতে পারে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাই। দুদকের প্রতি মানুষের আস্থা ও সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে। বর্তমান দুদক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও শক্তিশালী—দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা জোরালো ভূমিকা পালন করছি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদকের কার্যক্রম হঠাৎ করেই দ্রুতগতিতে বাড়ে। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১ হাজার ৩০০ মামলা দায়ের হয়েছে।

দুদকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যাচাই-বাছাই শেষে ৫৩০টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। একই সময়ে ১ হাজার ২৯৪টি মামলা ও ৬২৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ক্রমশ ১১২ ও ১২৭টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এককভাবে সবচেয়ে বেশি মামলা ৩১২টি দায়ের হয় আগস্ট মাসে।

Tags: ২২ বছরদুদকদুর্নীতি দমন কমিশন
Previous Post

নরসিংদীতে ভূমিকম্পে আহত অর্ধশতাধিক

Next Post

এক ঝাঁকুনিতে অসহায় ঢাকা, তাদের প্রার্থনা

Next Post
প্রার্থনা করছেন বিভিন্ন বয়সের মানুষ, দুর্যোগে সাহায্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ঝাঁকুনিতে অসহায় ঢাকা, তাদের প্রার্থনা

শ্রমিকরা আহত অবস্থায় টঙ্গী ও শ্রীপুরে উদ্ধারকার্য চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প: টঙ্গী ও শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT