চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্প: টঙ্গী ও শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
3:01 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, গাজীপুর, জনপদ
A A
শ্রমিকরা আহত অবস্থায় টঙ্গী ও শ্রীপুরে উদ্ধারকার্য চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে দুটি শিল্পাঞ্চলে ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে এই আহতের ঘটনা ঘটে বলে জানা যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান জানায়, টঙ্গী বিসিকের ফ্যাশন প্লাস কারখানায় ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে পদদলিত হন। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানায়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পের দোলায় শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান জানায়, ভূমিকম্পের পর থেকে অসংখ্য শ্রমিক হাসপাতালে ভর্তি হতে আসছেন। বর্তমানে ঠিক কতজন আছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে।

এদিকে, গাজীপুর মহানগরীর বাসন থানা কোজিমা লিরিক কারখানা শ্রমিকরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭-৮ জন আহত হয়। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

Tags: টঙ্গীভূমিকম্পশ্রীপুর
Previous Post

এক ঝাঁকুনিতে অসহায় ঢাকা, তাদের প্রার্থনা

Next Post

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

Next Post
শিক্ষার্থীর নিচে বসে থাকা শিশু, স্কুলের ক্লাসরুমে নিরাপত্তা অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT