জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া, মিজান মিয়া এবং পুলিশের গুলিতে পিঠ ঝাঁজরা হয়ে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থী নাইম শিকদার সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, ওই ঘটনার জন্য শেখ হাসিনাসহ দায়ী সকলের বিচার চান।









