চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য বিটিভিতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 17, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিশুদের জন্য বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা উদ্বোধন, অতিথি ও শিশু প্রতিযোগীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে শুরু হচ্ছে নতুন কুঁড়ি প্রতিযোগিতা। এই প্রতিযোগতার মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

রোববার ১৭ আগস্ট ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে উপদেষ্টা বলেন, শহিদ জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এই প্রতিযোগিতা বন্ধ করে দেন।

রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ‘নতুন কুঁড়ি’ আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। পূর্বে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, এবারও সেই আদলে করা হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংস্কৃতিক অঙ্গনে একধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলে সাংস্কৃতিক কাঠামো এক দিকে হেলে পড়েছিল এবং পুরো সরকারি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্যাট্রন-ক্লায়েন্ট (পোষক-পোষ্য) সম্পর্ক তৈরি করা হয়েছিল।

উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, শিশু-কিশোররা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে দেশকে এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করবে। তিনি ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বক্তব্যপ্রদান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা বিটিভি ভবন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: তথ্য উপদেষ্টানতুন কুঁড়ি
Previous Post

সপ্তাহে ৩ দিন বাধ্যতামূলক অফিসের পরিকল্পনা মাইক্রোসফটের

Next Post

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

Next Post
মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার

গাইবান্ধা জেলার মানচিত্র ও পিন কোড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT