চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আরও একটি হাসপাতাল ধ্বংস, শিশুসহ ৮ রোগী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক
A A
ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের ভেতর, ক্ষতিগ্রস্ত বিছানা ও ভাঙা আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর গাজায় ইসরায়েলের হামলায় গাজায় কামাল আদওয়ান নামের আরও একটি হাসপাতাল ধ্বংস হয়েছে। এছাড়াও এই হামলার ঘটনায় হাসপাতালে থাকা ৮ জন রোগী নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুযায়ী, গতকাল (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রোববার ডাব্লিউএইচও প্রধান একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজায় আরেকটি হাসপাতাল ধ্বংস হয়েছে। কামাল আদওয়ান নামের ওই হাসপাতালে অন্তত আট জন রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে নয় বছরের একজন শিশুও রয়েছে।

ডাব্লিউএইচও প্রধান জানিয়েছেন, বেশ কিছু রোগী নিজ দায়িত্বে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তাদের জন্য হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু সকলের পক্ষে পালানো সম্ভব হয়নি। যারা পালাতে পারেনি, তাদেরই মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালের বেশ কিছু স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধ বিরতির দাবি করেছে ডাব্লিউএইচও। এই বিষয়ে ইসরায়েলের এক প্রতিনিধিও অবশ্য মন্তব্য করেছেন। তার বক্তব্য, গোটা পোস্টটিতে ডাব্লিউএইচও প্রধান একবারের জন্যও লেখেননি যে, হামাস হাসপাতালগুলোকে শেল্টার হিসেবে ব্যবহার করছে।

ইসরায়েল বাহিনীর দাবি, ওই হাসপাতালে তারা অস্ত্র এবং ৮০ জন হামাস সমর্থককে পেয়েছে। হাসপাতালে ঢোকার আগে তারা ভেতর থেকে সমস্ত রোগীকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বলেও দাবি করেছে তারা।

Tags: ইসরায়েলগাজাডাব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থাহামাসহাসপাতালে হামলা
Previous Post

২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ

Next Post

‘ট্রাক’ নিয়ে প্রচারযুদ্ধে মাহি, জয় নিয়েও আশাবাদী

Next Post
মাহি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া তার মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ট্রাক’ নিয়ে প্রচারযুদ্ধে মাহি, জয় নিয়েও আশাবাদী

প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের ঋণ চেকের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর ৩১৫ কোটি টাকারও বেশি ঋণের কিস্তি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT