চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর ৩১৫ কোটি টাকারও বেশি ঋণের কিস্তি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের ঋণ চেকের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির ৩১৫ কোটিরও বেশি টাকা গ্রহণ করেছেন।

আজ (১৮ ডিসেম্বর) সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ ব্রিফিংয়ে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর জন্য ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি হিসেবে ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪’শ ৪২ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব এম মঞ্জুর হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং সেতু ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত ছয়টি কিস্তিতে মোট ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫’শ ৮৫ টাকা সরকারকে পরিশোধ করেছে। গত ৫ এপ্রিল সেতু বিভাগ সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে অর্জিত রাজস্ব থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে।

এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। সেতু নির্মাণের জন্যে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়। প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা নদীর ওপর নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করেন।

Tags: ঋণপদ্মা সেতুপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

‘ট্রাক’ নিয়ে প্রচারযুদ্ধে মাহি, জয় নিয়েও আশাবাদী

Next Post

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

Next Post
কুয়েতের আমিরের ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

আওয়ামী লীগের এম এ সালাম, প্রবীণ নেতা, পেশাদার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিটে আওয়ামী লীগের এম এ সালামের মনোনয়ন বৈধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT