চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্জনা, দোয়া চাইলো পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 03, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অঞ্জনা হাসপাতালে লাইফ সাপোর্টে, চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন নায়িকা অঞ্জনা রহমান। তার জীবন এখন অনেকটা সংকটে। দেশবাসীর কাছে অভিনেত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অঞ্জনা। তার একমাত্র ছেলে নিশাত মণি জানিয়েছেন, ডাক্তার বলেছেন একমাত্র আল্লাহ চাইলে ফিরে আসতে পারেন। এছাড়া আর কিছুই করার নাই। তিনি বলেন, সবার কাছে দোয়া চাই। আমার আম্মু যেন আগের মতো আবার সুস্থ হয়ে ফিরে আসেন।

নিশাত মণি বলেন, অঞ্জনার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার। কিন্তু আম্মু অনেকটা স্বাভাবিক ছিল। এখানে আসার আগে একটি বেসরকারি হাসপাতালে সাত দিন ভর্তি ছিলেন। পিজি হাসপাতালে তিনদিন ধরে চিকিৎসাধীন আছেন। এখন তার মাল্টি অর্গানাল জটিলতা দেখা দিয়েছে। দোয়া চাওয়া ছাড়া কিছু বলার নাই।

২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মায়ের চিকিৎসা নিয়ে নিশাত মণি বলেন, এখানে সর্বোচ্চ চিকিৎসা চলছে। এসবির কয়েকজন এসে খোঁজ নিয়ে গেছেন। শিল্পী সমিতিও নিয়মিত খোঁজ রাখছেন।

অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

Tags: অঞ্জনাঅঞ্জনা রহমানপিজিলিড বিনোদনসিনেমা
Previous Post

১৫ বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

Next Post

মালদ্বীপে লাগানো হচ্ছে তিন শতাধিক বাংলাদেশি গাছ

Next Post
মালদ্বীপে বাংলাদেশি গাছের চারা রোপণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে লাগানো হচ্ছে তিন শতাধিক বাংলাদেশি গাছ

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক একসঙ্গে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

উসমানের সেঞ্চুরির দিনে বড় হার রাজশাহীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT